‘পুলিশকাকু আমায় বাঁচাও’, সৎ মায়ের থেকে রক্ষা পেতে স্কুলের পোশাকে থানায় আকুতি নাবালিকার

Share:

জানা গিয়েছে, ক্যানিংয়ের থুমকাঠি জুনিয়র হাইস্কুলের অষ্টমশ্রেণির ছাত্রী নাজিয়া। ২ বছর আগে মাকে হারিয়েছে সে। অভিযোগ, তারপর থেকেই বছর ১৪-র নাজিয়ার ওপর অমানুষিক অত্যাচার করে সৎ মা মামনি বিবি। ঘরের সমস্ত কাজ তাঁকে দিয়েই করানো হয়। সকাল থেকে রাত সমস্ত কাজ নাবালিকাকে দিয়ে করিয়ে নানাভাবে অত্যাচার করা হয়। পাশাপাশি চলে অকথ্য গালিগালাজ, মারধর। সামান্য ভুল হলেই চলত মার। ছুতো খুঁজে তার ওপর অত্যাচার করা হত।

জানা গিয়েছে, গত সপ্তাহে তাকে এতটাই মারধর করা হয়েছে, রাতে যন্ত্রণায় ঘুমাতে পারেনি সে। যন্ত্রণা থেকে মুক্তি পেতেই স্কুল থেকে ফেরার পথে থানায় হাজির হয়েছে সে। নাবালিকার অভিযোগ, সৎ মায়ের কথা বাবাকে বললেও লাভ হয়না। উল্টে অভিযোগ করলে আরও মার জোটে। সে বুঝে গিয়েছিল, কোনও আলাদিনের জিন বা কোনও ম্যাজিশিয়ান তাঁকে বাঁচাতে আসবে না। তাই বাধ্য হয়ে সে গিয়েছে থানায়। ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। থানায় ডেকে পাঠানো হয়েছে নাবালিকার বাবা ও সৎ মাকে। আতঙ্কে নাজিয়া শারিরীক ও মানিসিক অবস্থার সঙ্কটজনক। তাউ তাকে কাউন্সিলিং করার ব্যবস্থা করা হয়েছে। নাবালিকার বাবা ও সৎ মা মামনি বিবিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

এক বছর আগেই মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে