লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা, অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাবালিকাকে একাধিকবার ধর্ষণ। শেষ পর্যন্ত সে অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে। আর এই ঘটনা নয়ে এবার বড় রায়দান করল আরামবাগ মহকুমা আদালত।  এদিন ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা  দিলেন আরামবাগ মহকুমা আদালতের বিচারক কৃষান আগরওয়াল । স্বাভাবিকভাবেই এই রায়দানের পর খুশী হয়েছে নির্যাতিতার পরিবার ।

তিন বছর আগে অর্থাৎ ২০২১ সালে  এক   রাজমিস্ত্রির কাজের সুযোগ নিয়ে   নাবালিকাকে বার বার ধর্ষণ করে। যদিও শুরুতে ভয়ে ঘটনার কথা বাড়িতে জানায়নি নাবালিকা। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর সেই ধর্ষণের কথা ছড়িয়ে পড়ে। নির্যাতিতার পরিবার ধর্ষণের কথা জানতে পেরেই পুলিশের কাছে দায়ের করে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে  আরামবাগ মহকুমা আদালতে দীর্ঘদিন ধরে চলছিল শুনানি। অবশেষে তিন বছর পর এই ধর্ষণকাণ্ড নিয়ে রায় দিল আদালত।

এই ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার মা জানিয়েছেন, ‘ আমি একা সংসার চালাই। এরমধ্যে ওই ছেলেটা আমাদের বাড়িতে কাজে এসেছিল। তখনই মেয়ের সঙ্গে ওই কাজ করে। সেইসময় অভিযুক্ত হুমকি দিয়েছিলেন এই ধর্ষণের কথা কাউকে বলো তাহলে তোমার মাকেও মেরে দিয়ে চলে যাব।  তাই ভয়ে মেয়ে প্রথমে জানায়নি। তবে  অন্তঃসত্ত্বা হওয়ার পর ধর্ষণের কথা জানতে পারি।‘ বলা বাহুল্য, আরজি করের ঘটনার আবহে যখন রাজ্যের নারী নিরাপত্তা প্রশ্নের মুখে তখন আরামবাগ আদালত নজিরবিহীন রায়দান করল।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট