কোচিং সেন্টার থেকে ঘুরতে গিয়েছিল বকখালি, তলিয়ে গেল ছাত্র

ছাত্রের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার উস্তি এলাকার কুসুমপুরে। গত রবিবার বেড়াতে গিয়েছিল শিক্ষার্থীদের ওই দল। সমুদ্রস্নানে নেমেছিল তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচিং সেন্টার থেকে ঘুরতে গিয়েছিল পঞ্চম শ্রেণির ছাত্র। স্যারের সঙ্গে ছিলেন ছাত্রছাত্রীদের দল। সেই ১০ জনের দলেই ছিল ওই ছাত্র। স্থানীয় এক আদি মাদ্রাসা কমিটি থেকে ট্যুর (Tour) হয়েছিল বকখালি। সমদ্র স্নানে গিয়ে তলিয়ে গেল ওই পঞ্চম শ্রেণির ছাত্র। তার নাম সাকিব হোসেন লস্কর (১০)। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

তলিয়ে যাওয়া ছাত্রের (Student) বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার উস্তি এলাকার কুসুমপুরে। গত রবিবার বকখালি বেড়াতে গিয়েছিল শিক্ষার্থীদের ওই দল। সমুদ্রস্নানে নেমেছিল তাঁরা। আর সেখানেই ঘটে মর্মান্তিক এই ঘটনা। নিখোঁজ ওই ছাত্র ছিল বন্ধুদের সঙ্গেই। হঠাৎ সমুদ্রের আরও ভেতরের দিকে এগিয়ে যায় ওই ছাত্র। বন্ধুদের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। আর সমুদ্রের  বেশি গভীরের দিকে যাওয়ার ফলেই জলের তোড়ে ভেসে যায় নাবালক ছাত্র। ঘটনা বিকেলের।

জানা গিয়েছে, রবিবার দিনভর তল্লাশি চালানো হয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে। মাদ্রাসার শিক্ষক দ্বারস্থ হয়েছিলেন ফ্রেজারগঞ্জ উপকূল থানার। নামানো হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার দিনেও চলেছে তল্লাশি। স্পিড বোট নামানো হয়েছিল। সেই তল্লাশিতেই দেখা যায় নিখোঁজ ছাত্রের দেহ (Dead Body) ভাসতে। তারপরেই দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়েই পরিবারে ওঠে কান্নার রোল। নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, সাকিবরা ২ ভাই। ছোট ছিল সাকিব।

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১