রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

খবর, ভিক্টর অস্ত্রে কংগ্রেস বিন্দুমাত্র তৃণমূলের যাত্রাভঙ্গ করতে পারছে না। একুশের মতোই চব্বিশেও সংখ্যালঘুরা জোড়াফুলের পাশেই দাঁড়িয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে যে সব জেলা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসাবে চিহ্নিত তার মধ্যে অন্যতম হল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর(Uttar Dinajpur District) জেলা। একই সঙ্গে এই জেলা একসময় কংগ্রেসী দুর্গ হিসাবেও পরিচিত ছিল। কিন্তু কালের নিয়মে অনেক কিছুই বদলে গিয়েছে। উনিশের লোকসভা নির্বাচনে এই জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র(Raiganj Constituency) থেকে ৬০ হাজার ভোটে জয়ী হয়েছিল বিজেপি(BJP)। মূলত বিজেপি বিরোধী সংখ্যালঘু ভোট সেবার এই কেন্দ্রে কংগ্রেস(INC) ও তৃণমূলের(TMC) মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। একই সঙ্গে জেলার রাজবংশী ও আদিবাসী ভোট গিয়েছিল বিজেপির পক্ষে। তাতেই জেলায় প্রথমবারের জন্য ফুটেছিল পদ্ম। কিন্তু সেই জয়ের পরে পরেই জেলার সংখ্যালঘু ভোট এককাট্টা হতেই একুশের ভোটে মুখ থুবড়ে পড়ে বিজেপি। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টিতেই জয়ী হয় তৃণমূল। এবার সেই আসনেই বাম-কংগ্রেস জোট তো হয়েইছে, সেই সঙ্গে কংগ্রেস প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ বা ভিক্টরকে। উদ্দেশ্য, সংখ্যালঘু ভোটে ভাঙন ধরিয়ে তৃণমূলের যাত্রা ভঙ্গ করা। গত ২৬ এপ্রিল এই কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে। কিন্তু খবর আসছে, ভিক্টর অস্ত্রে ভর দিয়ে কংগ্রেস বিন্দুমাত্র তৃণমূলের যাত্রাভঙ্গ করতে পারছে না।

২৬ এপ্রিলে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে ভোট হয়েছে, সেখানে প্রদত্ত ভোটের পরিসংখ্যান বলছে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটদানের হার কম। আর আর তাতেই চাপে পড়ে গিয়েছে কংগ্রেস। কেননা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা চাকুলিয়া বিধানসভা কেন্দ্রটি রীতিমত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং একই সঙ্গে তা ভিক্টরের খাসতালুক হিসাবেই পরিচিত। ভিক্টর নিজেও সংখ্যালঘু সম্প্রদায়ের। সেকারণে রাজনৈতিক মহলে চর্চা ছিল, ইসলামপুর, গোয়ালপোখর ও চাকুলিয়ায় সংখ্যালঘুদের একাংশ ভিক্টরকে ভোট দেবেন। পাশাপাশি তৃণমূল প্রার্থী ইসলামপুর মহকুমার ওই তিন বিধানসভা থেকে ব্যাপক লিড নেবেন। কিন্তু এবার ভোটদানের হার কম হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছে কংগ্রেস। তথ্য বলছে, ইসলামপুরে ২ লক্ষ ৩৫ হাজার ৪১৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৩ শতাংশ। গোয়ালপোখরে ২ লক্ষ ৪৬ হাজার ২৮৪ জনের মধ্যে ৬৯ শতাংশ ও চাকুলিয়ায় ২ লক্ষ ৪৯ হাজার ১৭ জনের মধ্যে ভোট দিয়েছেন ৭১ শতাংশ। অথচ একুশের ভোটে এই ৩ বিধানসভা কেন্দ্রের মধ্যে ইসলামপুরে ৭৬ শতাংশ, গোয়ালপোখরে ৭১ শতাংশ এবং চাকুলিয়ায় ৭৩ শতাংশ ভোট পড়েছিল। শুধু তাই নয়, এই ৩ বিধানসভা কেন্দ্রেই সংখ্যালঘু ভোট এককাট্টা হয়ে যে একুশের ভোটের মতোই এবারেও তৃণমূলের পক্ষে পড়েছে সেটা এলাকার মানুষের সঙ্গে কথা বললেই বেশ মালুম হচ্ছে। অর্থাৎ কংগ্রেসের ভিক্টর অস্ত্র ভোঁতা হয়ে গিয়েছে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার