মায়ের তৈরি পিঠে খেয়ে খেলতে গিয়ে ফেরা হল না, প্রতিবেশীর বাড়িতে উদ্ধার নাবালকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের হাতের পিঠে খেয়ে খেলতে বেরিয়েছিল বছর দশের নাবালক। কিন্তু বাড়িতে আর ফেরা হয়নি তার। প্রতিবেশীর বাড়িতে বন্ধঘর থেকে কম্বল মোড়া অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুগলির আরামবাগের মায়াপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গা মাদারতলা এলাকায়।

জানা গিয়েছে, বছর ১০-এর রিয়ানের দেহ উদ্ধার হয়েছে প্রতিবেশী শেখ রমজান আলির বাড়ি থেকে। ওই তালা বন্ধ বাড়ি থেকে কম্বল মোড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে রিয়ানকে। শেখ রমজান আলির বিরুদ্ধে খুনের অভিযোগ স্থানীয়দের। ঘটনার পর থেকে কোনও খোঁজ নেই রমজানের। দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ, বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে রমজানের।

জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে মায়ের হাতের তৈরি পিঠে খেয়ে খেলতে বেরিয়েছিল বছর ১০-র রিয়ান। সন্ধ্যে হয়ে গেলেও বাড়িতে ফেরেনি সে। রাত হয়ে গেলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। রাতভোর তল্লাশি অভিযান চালানো হয়। শিশুটির খোঁজে নেমেছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং স্বয়ং। এরপরই রমজানের তালাবন্ধ বাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। সেই তালা ভেঙে বাড়িতে ঢুকেই ঘরের মধ্যে কম্বল চাপা দেওয়া অবস্থায় রিয়ানকে পায় পুলিশ। তারপরেই দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, যখন শিশুটির পরিবার অভিযোগ দায়ের করেছেন, তখন থানায় হাজির ছিলেন রমজান। অভিযুক্ত রমজানের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু কি কারণে শিশুটিকে খুন করা হয়েছে তাই নিয়ে সন্দেহ দানা বাজছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা