টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  টানা বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত পাহাড়ের রাস্তা। মঙ্গলবার মিরিক-শিলিগুড়ি প্রধান সড়কের গয়াবাড়ি জঙ্গল সংলগ্ন এলাকায় ভূমিধসের জেরে একটি বড় গাছ রাস্তার উপর ভেঙে পড়ে। এর ফলে বেশ কিছু সময়ের জন্য ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দু’প্রান্তে আটকে পড়ে ছোট গাড়ি, পর্যটকদের গাড়ি, বাস ও পণ্যবাহী যান। মুহূর্তের মধ্যেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছিল। তার জেরেই পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ধসের ধাক্কায় একটি বড় গাছ উপড়ে সরাসরি রাস্তার উপর পড়ে যায়। ফলে কোনও গাড়িই ওই অংশ দিয়ে যাতায়াত করতে পারেনি। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, গাড়িচালক এবং প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। প্রথমে স্থানীয়রাই নিজেদের উদ্যোগে গাছ সরানোর কাজ শুরু করেন। পরে প্রশাসনের কর্মীরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর ধীরে ধীরে রাস্তা থেকে গাছ সরানোর কাজ এগোয়।

আরও পড়ুনঃ উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় এখনও ধসের আশঙ্কা রয়েছে। তাই মিরিক-শিলিগুড়ি সড়ক দিয়ে যাতায়াতের সময় গাড়িচালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া পাহাড়ি রাস্তায় কোথাও দাঁড়িয়ে না থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।শেষ খবর পাওয়া অনুযায়ী, এখনও পর্যন্ত রাস্তা পরিষ্কারের কাজ চলছে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সম্পূর্ণভাবে রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত যানজট এবং যাতায়াতে কিছুটা বিলম্ব হতে পারে বলে প্রশাসন জানিয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই