উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বাভাস মতোই সোমবার (৩ অগস্ট) দুপুরের পর থেকে কলকাতায় ঝেঁপে নেমেছে বৃষ্টি। রাত পর্যন্ত চলেছে দুর্যোগ। আজ মঙ্গলবারও কলকাতায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও । অন্যদিকে উত্তরবঙ্গে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

হাওয়া অফিস জানিয়েছে আজও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা। আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায়, কলকাতায় ৮৯.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।  তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কাটেনি।  সকাল থেকেই রয়েছে অস্বস্তিকর আবহাওয়া।  

আরও পড়ুন: প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

 অন্যদিকে, এক রাতের ভারী বৃষ্টিতে জলে ভাসছে আলিপুরদুয়ার। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার ও তার আশপাশের এলাকায় রেকর্ড ২১৫.২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা এই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক ওয়ার্ড।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই  মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং ও কোচবিহার জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে।  মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুটি স্থানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ