এই মুহূর্তে

ভাগীরথীর জলে পড়ে গিয়েছিল টাকা, তুলতে গিয়ে পা ফসকে তলিয়ে গেলেন বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: নৌকো করে কাজ থেকে ফেরার পথে ঘটল অঘটন। যাত্রী বোঝাই নৌকা কাটোয়া – বল্লভপাড়া ফেরিঘাটে যখন পাড়ে ভেড়ানো হচ্ছিল, সেই সময় অসতর্কতায় এক যাত্রীর হাতে থাকা টাকা ভাগীরথীর জলে পড়ে যায়। তিনি সেই টাকা তুলতে গেলে সকলের চোখের সামনে অসতর্কতায় পা ফসকে ভাগীরথীর জলে তলিয়ে যান। কিন্তু নৌকোতে কোন লাইভ জ্যাকেট(Life Jacket) না থাকায় ওই বৃদ্ধকে উদ্ধার করা সম্ভব হয়নি। বৃদ্ধর খোঁজে উদ্ধারকারী দল ভাগীরথী নদীতে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল থেকে ফের তল্লাশি চালাবে উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে জানা গেছে ভাগীরথীর জলে তলিয়ে যাওয়া নিখোঁজ বৃদ্ধ নাম করিম শেখ। মঙ্গলবার সকালে তিনি বল্লভপুর এ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। ফেরার সময় ঘটে এই অঘটন।

ভাগীরথীর (Bagirathi )পাড়ে নৌকো যখন ঘাটে ভেড়ানো হচ্ছিল সেই সময় ওই বৃদ্ধ যাত্রীর হাতে থাকা টাকা ভাগীরথীর জলে পড়ে যান। সকলের চোখের সামনে ৬০ বছরের ওই বৃদ্ধ ভাগীরথীর জলে তলিয়ে যান। ওই বৃদ্ধের বাড়ি কাটোয়ার বাগান পাড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভাগীরথীর জলে যখন তার টাকা পড়ে যায় তিনি তা তুলতে গেলে পা পিছলে নৌকো থেকে জলে পড়ে যান। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় কাটোয়া থানার(Katwa P.S.) পুলিশ ও বিপর্যয় মোকাবেলা দফতরের উদ্ধারকারীরা। নিখোঁজ বৃদ্ধের পরিবারের অভিযোগ নৌকায় কোন লাইভ সেভিং জ্যাকেট ছিল না। যখন দুর্ঘটনা ঘটে তখন নৌকার কোন যাত্রী সাহায্যের জন্য এগিয়ে যায়নি। সকলের চোখের সামনে করিম শেখ শীতের বিকেলে ভাগীরথীর জলে ডুবে যান।

কাটোয়া – বল্লভপাড়া ফেরিঘাটে নৌকো গুলিতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে এই দুর্ঘটনার পর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অধিকাংশ সময় লাভের আশায় অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করে এই ফেরিঘাটের যন্ত্র চালিত নৌকাগুলি। অথচ কোন নৌকোতে থাকে না যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট। প্রাণের ঝুঁকি নিয়েই প্রতিদিন কাটোয়া- বল্লভপাড়া ফেরিঘাটে যন্ত্র চালিত নৌকোয় চেপে যাতায়াত করেন সাধারণ মানুষজন। কিন্তু জলে টাকা পড়ে গিয়ে ভাগীরথীতে অকালে করিম শেখের তলিয়ে যাওয়ার ঘটনায় সকলেই হতবাক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরবঙ্গের ৪ জেলায় প্রজাতন্ত্র দিবসের সকালে কুয়াশার হলুদ সর্তকতা জারি

‘যা লাগে বেছে নিন’, ট্রাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা

ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ আলাউদ্দিনের পরিবার, কী বলছে বেলডাঙার পুলিশ?‌

গাছের কুল পাড়া নিয়ে বিবাদ, গুলি চালানোর অভিযোগ কুলতলিতে, আহত ২

রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত ৩০

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ