বোলপুর থানার তৎপরতায় বাড়ি ফিরল কিশোর, ধন্যবাদ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছিল কিশোর। বাড়ির কাউকে দেখতে না পেয়ে স্টেশনে বসেই কান্নাকাটি করছিল সে।  বোলপুরের শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশনে আসা যাত্রী ও এক চা বিক্রেতার প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরতে পেরেছে কিশোরটি। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তিতে পরিবারও।

জানা গিয়েছে, বোলপুরের শান্তিনিকেতনের প্রান্তিক রেল স্টেশনে একটি কিশোরটিকে বসে কাঁদতে দেখা যায়। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে যাত্রীরা বুঝতে পারেন, কিশোরটি হারিয়ে গিয়েছে। স্টেশনে থাকা এক চা বিক্রেতাও এগিয়ে আসে। তাঁরাই কিশোরকে বুঝিয়ে কান্না থামায়। কিছু খাবার খাইয়ে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন সকলেই। কিশোরটির পরিচয় জানার চেষ্টা করে। কিন্তু কিশোরটি কিছুই জানাতে পারেনি। নিজের নাম ও বাড়ির ঠিকানাও জানাতে পারেনি সে। এরপরেই দ্রুত কিশোরটিকে নিয়ে বোলপুর থানায় যান কয়েকজন। জানতে পেরে দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। তদন্তে নামেন তাঁরা।

কিশোরটি জানায়, রাস্তা ভুল করে অটো করে চলে এসেছিল প্রান্তিক স্টেশনের কাছে। সে কিছু বুঝতে পারছিল। ঘটনার সময় বাড়ির ঠিকানা মনে পরছিল না। তাই ঠিক করে সে বলতে পারছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরটি নাম ও ঠিকানা বলতে পারছিল না। বাধ্য হয়ে বোলপুরে নিয়ে আসা হয়। কথা বলে বলে পরিচয় জানতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা যায়, শিশুটির নাম রাহুল দাস। বাবার নাম বিক্রম দাস। সাঁইথিয়ার নেতাজিপল্লির বাসিন্দা। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরে, রাহুলকে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। ছেলেকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস পরিবারে। বোলপুরের আধিকারিকদের ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা