উধাও বিজেপির বিধায়ক- সাংসদ, নিখোঁজ পোস্টারে ছয়লাপ পুরুলিয়া

যেসব পোস্টার উদ্ধার হয়েছে তাতে বড় বড় করে লেখা ‘নিখোঁজ’। ঠিক তার নিচে ছোট হরফে ৩ লাইনে লেখা, 'ভোটে জেতার পর থেকে এলাকার মানুষ দেখতে পায়নি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুজনেই বিজেপির (BJP) টিকিটে পার্থী হয়েছিলেন। সেই বিধায়ক এবং সাংসদ নিখোঁজ। এমনই দাবি করে ‘নিখোঁজ পোস্টার’ পড়ল পুরুলিয়ায়। পোস্টার দেওয়া হয়েছে, রঘুনাথপুরের বিধায়ক (MLA) বিবেকানন্দ বাউড়ি এবং বাঁকুড়ার সাংসদ (MP) সুভাষ সরকারের নাম। উল্লেখ্য, পোস্টার পড়েছে পুরুলিয়া জেলার সাতুড়ি এবং নিতুড়িয়া এলাকায়। নিখোঁজ পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। 

যেসব পোস্টার উদ্ধার হয়েছে তাতে বড় বড় করে লেখা ‘নিখোঁজ’। ঠিক তার নিচে ছোট হরফে ৩ লাইনে লেখা, ‘ভোটে জেতার পর থেকে এলাকার মানুষ দেখতে পায়নি’। আর তার নিচেই বিধায়ক ও সাংসদের ছবি পাশাপাশি। উল্লেখ্য, পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা বাঁকুড়া সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, হাইকোর্টের আইনজীবী বিধায়ক। তিনি ৩ টি স্ট্যান্ডিং কমিটির সদস্য। এলাকা উন্নয়ন প্রকল্প (বিধায়ক), ভূমি ও ভূমি সংস্কার এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি মাসের প্রথম ১৫ দিন কলকাতাতে থাকেন। তা বাদে মানুষের কাজ করার জন্য তিনি হাইকোর্টেও অনেক সময় যেতে পারেন না। এ তো গেল বিধায়কের উত্তর। তবে উত্তর মেলেনি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের।

তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এই পোস্টার পড়া অত্যন্ত স্বাভাবিক। ভোটে জেতার পর থেকে তাঁদের এলাকাতেই দেখা যায়নি। তাঁদের ভূমিকায় অসন্তুষ্ট ও আশাহত সাধারণ মানুষ। জোড়াফুল শিবিরের অভিযোগ, নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ বিজেপির এই ২ জন বিধায়ক ও সাংসদ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং