মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পেটের টানে পুরুলিয়া থেকে কাজ করতে গিয়েছিলেন মুম্বইতে। ৬মাস কাজ করে বাড়ি ফেরার ট্রেনেও উঠেছিলেন। কিন্তু ২৫ দিন পেরিয়ে যাওয়ার পরেও বাড়িতে আসেননি পুরুলিয়ার নামাপাড়ার গোকুল নন্দী লেনের বাসিন্দা  বিকাশ নন্দী। মুম্বই থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হেয় গিয়েছেন পুরুলিয়ার এই পরিযায়ী শ্রমিক। এই ঘটনায় উৎকণ্ঠায় রয়েছে পরিবার। 

পরিবার সূত্রে খবর, প্রায় ৬মাস আগে কাজের সন্ধানে মুম্বইয়ের ভিমানালি এলাকায় একটি কাপড় কারখানায় কাজ করতে গিয়েছিলেন বিকাশ নন্দী। সেখানেি কাজ করছিলেন তিনি। ৬ মাস পরে বাড়ি ফিরছিলেন। গত ২২ এপ্রিল রাতে কল্যাণ স্টেশন থেকে ট্রেনেও উঠেছিলেন বাড়ি ফেরার জন্য। ট্রেন উঠে পরিবারের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তারপর থেকে রহস্যজনকভাবে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁর। মোবাইল ফোনও বন্ধ রয়েছে তাঁর।

পরিবারের অভিযোগ, পুরুলিয়া জিআরপি থানায় লিখিত অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ নেওয়া হয়নি। এরপর ২৭ এপ্রিল অন্য একটি ফোন নম্বর থেকে স্ত্রীকে ফোন করেছিলেন বিকাশ। তবে ঠিকমতো কথা হওয়ার আগেই ফোন কেটে যায়। তারপর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানান পরিবারের সদস্যরা। বিকাশের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও এক মেয়ে। বিকাশের স্ত্রী একটি পলিক্লিনিকে কাজ করে কোনওরকমে সংসার চালাচ্ছেন। পরিবারের সদস্যরা দিন গুনছেন বিকাশের ফেরার আশায়। পরিবারের আবেদন, প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে বিকাশের সন্ধান করুক এবং তাঁকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনুক।

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে