জঙ্গলমহলে এখন মিশন গ্রীন হান্ট এর বদলে মিশন “চাকরি “

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বন্দুক ছেড়ে এখন বই ভরসা যোগাচ্ছে জঙ্গলমহলের ছেলেমেয়েদের। মিশন গ্রীন হান্ট এর বদলে মিশন “চাকরি “। সময়টা ২০০৮ সাল ।ঝাড়গ্রাম উত্তাল মাওবাদী আন্দোলনে। ঝাড়গ্রাম শহরে প্রথম সিআরপিএফ এর ১৮৪ নম্বর ব্যাটেলিয়ান ডেপ্লয়েড হলো। তখন শুধু অপারেশন, এনকাউন্টার, আর এরিয়া ডমিনেশন। তখন ঝাড়গ্রামের(Jhargram) ভূমিপুত্র এক বিশিষ্ট মানুষ এর পরামর্শ ছিলো ” এই গ্রামের সহজ সরল গরিব মানুষ গুলোকে হত্যা করবেন না। ওদের হাতে বই দিন। চাকরি দিন। তাহলে আর বন্দুক লাগবে না। তাঁর কথায় কাজ হয়।

তারপর পেরিয়ে গেছে প্রায় ১৫ বছর এখন আর বন্দুকের দরকার পরে না। তার বদলে বই-খাতা হাতে এলাকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বদলে দিয়েছে প্রশাসন। সিআর পিএফ এর ডিআইজি (DIG)অপারেশন পশ্চিম মেদিনীপুর রেঞ্জ ডি.এস. গ্রেওয়াল জানান এখন জঙ্গলমহলে মাওবাদী(Maoist) নেই। তাই অপারেশন এর বদলে এখন “মিশন কামিয়াব”। অর্থাৎ নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ডাক্তার, ইনজিনিয়ার না হোক, ট্রেনিং, দিয়ে একটা সরকারি চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে।প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা সেই সুযোগের সঠিক ব্যাবহার করছে। আজ ঝাড়গ্রাম রাজ কলেজে একঅনুষ্ঠানে এ রকম সফল ৩৩জন কে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করা হয়। সাথে গাছ লাগিয়ে নতুন প্রজন্মের কাছে পরিবেশকে সুরক্ষিত রাখার বার্তাও তুলে ধরা হয়।

১৮৪ নম্বর ব্যাটেলিন এর কমান্ডেন্ট(Comandant) বি.আর.মিনা বর্তমানে ঝাড়গ্রাম জেলার প্রায় সবকটা সীমন্ত এলাকার ক্যাম্প এর দায়িত্বে আছেন। তার লক্ষ বন্দুক এর বদলে কলম ই পারবে একটা এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটাতে। আর তাই বন্দুকে দূরে সরিয়ে জেলার প্রায় সমস্ত এলাকার বাচ্চাদের অভিবাবক দের কাছে তার বার্তা- পড়াশুনার। যা অন্ধকার ঘোচাবে। গামছায় ঢাকা মুখগুলির আনাগোনা রুখে দেবে। জঙ্গলমহলে(Jangalmahal) সেখানকার ছেলেমেয়েদের উন্নয়নে একই সঙ্গে নিরলস কাজ করে চলেছেন বর্তমান জেলার পুলিশ সুপার। কখনো পুষ্টিকর খবর কখনো শীতকালে গরম শীত বস্ত্র, কখনো মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষার উপকরণ, কখনো বা ছাত্র-ছাত্রীদের কোচিং বা সরকারি চাকরিতে বসার সুযোগ করিয়ে দিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছেন তিনি। শুধু তাই নয় ফুটবল থেকে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে জঙ্গলমহলে লাল মাটির দেশে যুবক-যুবতীদের জীবনযাত্রা বদলে দিয়েছে সেখানকার প্রশাসন।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে