ব্যাপারটা হল বিধায়ক ব্যাপারীর ভুল, কবিগুরুর উদ্ধৃতিতে বিপর্যয়!

আর এই ভুল নিয়েই শুরু হয়েছে জোর সমালোচনা। দুই পক্ষই চাইছে অনিচ্ছাকৃত এই ভুল শুধরে নিক বলাগড়ের বিধায়ক। শুরু হয়েছে সমালোচনা। বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি সাহিত্যিক। তিনি নেতা। তিনি বিধায়ক। বহু পুরস্কার তাঁর ঝুলিতে। তিনি মনোরঞ্জন ব্যাপারী (MANORANJAN BYAPARI)। আজ রবি ঠাকুরের (RABINDRANATH TAGORE) একটি কবিতার বাক্য তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর নিজের প্রোফাইল থেকে পোস্ট করা সেই উদ্ধৃতিতেই ভুল। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিতর্ক।

শনিবার তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন কবিগুরুর ‘পরিচয়’ কবিতার একটি বাক্য। সেই বাক্যেই ঘটিয়ে ফেলেছেন বিপর্যয়। রবি ঠাকুর লিখেছিলেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক/ আমি তোমাদেরই লোক’। আর তা লিখতে গিয়েই বলাগড়ের তৃণমূল বিধায়ক লিখলেন, ‘আমার নাম এই বলে খ্যাত হোক/ আমি তোমাদেরই লোক’। ‘মোর’ এখানে হয়ে গিয়েছে ‘আমার’।

আর এই ভুল নিয়েই শুরু হয়েছে জোর সমালোচনা। কেউ বলছেন, যিনি সাহিত্যিক। যার ঝুলিতে এত পুরস্কার। যিনি দলিত সাহিত্য আকাদেমির কর্তা, তাঁর এমন ভুল হয় কী করে? আবার কেউ বলছেন, ভুল মানুষ মাত্রই হয়। তবে দুই পক্ষই চাইছে অনিচ্ছাকৃত এই ভুল শুধরে নিন বলাগড়ের বিধায়ক।

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে