‘কণ্ঠনালি কেটে নিলেও জয় বাংলা বলব’, ভোট দিয়ে বললেন সাংসদ মিতালী বাগ

Share:

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ : হাসপাতালের বেড থেকে অ্যাম্বুল্যান্সে করে সোজা ভোটকেন্দ্রে পৌঁছলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ। গোঘাটে আক্রান্ত হওয়ার পরে হাসপাতালেই ভর্তি ছিলেন মিতালী। সোমবার অ্যাম্বুল্যান্স করে নিজের ভোটকেন্দ্রে হাজির হন তিনি। আরামবাগের ১৩৯ নং বুথে ভোট দিলেন তিনি। ভোট দিয়ে সুর চড়ালেন তিনি।

জানা গিয়েছে, গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যাওয়ার সময়ে তাঁর ওপরে হামলা হয়। তাঁর গাড়ির কাঁচও ভাঙচুর করার অভিযোগ ওঠে। কাঁচবিদ্ধ হন সাংসদ। হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে। বুধবার ছুটি পেয়েছেন তিনি। কিন্তু ছুটি পেলেও বাড়িতে না গিয়ে সোজা পৌঁছে যান আরামবাগের ১৩৯ নং বুথে। সেখানে গিয়ে ভোট দেন তিনি। সেখানে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, কণ্ঠনালি কেটে নিলেও জয় বাংলা বলবেন। কেন্দ্রীয় বাহিনী বিজেপির দলদাস হিসেবে কাজ করছে। সাধারণ মানুষদের ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে হুমকি দেওয়া হচ্ছে।

সাংসদ মিতালী বাগের ওপরে আক্রমণ নিয়ে আরামবাগ থেকে সতর্কবার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন,সাংসদের ওপরে আক্রমণকারীদের জীবন কঠিন হতে চলেছে। আক্রান্ত সাংসদ মিতালী বাগকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, যাঁরা মিতালীর ওপরে আক্রমণ করেছে, তাঁদের জীবন অনেক বেশি কঠিন হতে চলেছে। এই ঘটনায় কারা যুক্ত প্রাথমিকভাবে তাঁদের নাম তাঁর কাছে রয়েছে। ৪জনের নাম তিনি উল্লেখও করেছেন। যাঁরা যুক্ত রয়েছে, সিসিটিভি দেখে বেছে বেছে খুঁজে বের করা হবে। বুধবার নিজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার কথা বলেছেন তিনি। 

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার