প্রার্থী বদলের দাবিতে ডোমকলে আছড়ে পড়ল ক্ষোভ, তালাবন্দি কংগ্রেসের পার্টি অফিস!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তেজনার পারদ চড়ল মুর্শিদাবাদের ডোমকলে। দলীয় প্রার্থী হিসেবে শাহনাজ বেগমের নাম ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কংগ্রেসের একাংশ কর্মী-সমর্থক। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠনের সঙ্গে যুক্ত নেতাদের উপেক্ষা করে বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ডোমকলের কংগ্রেস পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ কর্মীরা।

রবিবার প্রার্থী তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বহু কর্মী। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কর্মীরা অফিসের ভেতরে থাকা লোকজনকে বাইরে বের করে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেন। প্রার্থীর বিরুদ্ধে স্লোগানও তোলেন তারা। তাদের দাবি, অবিলম্বে শাহনাজ বেগমের প্রার্থীপদ বাতিল করে স্থানীয় কোনও নেতাকে প্রার্থী করতে হবে। তা না হলে আগামী নির্বাচনে ভোট বয়কটের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ কর্মীদের একাংশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, শুধু ডোমকলেই নয়, প্রার্থী নির্বাচনকে ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে হাওড়া গ্রামীণ জেলার একাধিক কেন্দ্রে। জানা গিয়েছে, জেলার তিনটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঘোষিত প্রার্থীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, সংগঠনের মতামত না নিয়েই প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাই তিনটি কেন্দ্রেই প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন ক্ষুব্ধ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে জেলা নেতৃত্বের তরফে আলোচনা চালানোর চেষ্টা চলছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন