অশোকনগরের বিধায়কের কন্ঠে প্রকাশিত হলো মা- মাটি- মানুষের গান

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : শনিবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ভবনের তিতুমীর সভাকক্ষে ভোরের আজানে রাঙা’ গান উদ্বোধন করলেন বিধায়ক নারায়ন গোস্বামী।ভোরের অজানা রাঙা শীর্ষক তৃণমূলের উন্নয়নের গানটির অডিও ও অডিও-ভিডিও ভার্সানের উদ্বোধন হয়। এদিনই গানটির অডিও   ভার্সানটি স্বনামধন্য সঙ্গীত-সংস্থা কোয়েস্ট ওয়ার্ল্ড থেকেও বিশ্বব্যাপী প্রকাশিত হয়। আই টি সলিউশন প্রযোজিত এই নতুন গানটি গেয়েছেন অশোকনগর বিধানসভা(Asoknagar Assembly) কেন্দ্রের বিধায়ক(MLA) এবং উত্তর ২৪ পরগনা জেলা পরিষদর পূর্ত ও পরিবহণ বিভাগের কর্মাধ্যক্ষ  নারায়ণ গোস্বামী। কথা লিখেছেন বিশিষ্ট গীতিকার শ্রী শুভেন্দু আচার্য্য, সুর করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার শ্রী অভীক।

এই সুমধুর গানটির সঙ্গীতায়োজন করেছেন শ্রী প্রদীপ বাচ্চু ঘোষ এবং সৃজন ও রূপায়ণে কোয়েস্ট ওয়ার্ল্ডের কর্ণধার শ্রী স্বাগত গঙ্গোপাধ্যায়। কোয়েস্ট ওয়ার্ল্ডের পরিবেশনায় এই গানটি অ্যাপেল মিউজিক, আই-টিউন্স, স্পটিফাই, অ্যামাজন মিউজিক, জিও-সাভন, গানা, হাঙ্গামা, ইউটিউব মিউজিক, উইঙ্ক-সহ বিশ্বব্যাপী সমস্ত অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে।

সংস্কৃতি-প্রিয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামীর দীর্ঘদিনের ব্যস্ত রাজনৈতিক জীবনের মধ্যেও তিনি সঙ্গীতের চর্চা করে চলেছেন। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে তিনি গান গেয়ে মানুষের মন জয় করেছেন। তাঁর দল তৃণমূল কংগ্রেসের দুই প্রধান মাননীয়া শ্ৰীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে ও তাঁদের সম্মান জানাতেই মূলত তাঁর ইচ্ছাতেই এই গানের পরিকল্পনা। তিনি নিজের কন্ঠে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন ও লড়ায়ের গানটি গেয়ে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে চান বলে জানান।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ