হাবড়ার হকার মার্কেটের দোকান বিতরণ নিয়ে বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক,মতবিরোধ সামিতির সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় পাইকারি বস্ত্র ব্যবসায়ী সংগঠনের সঙ্গে রবিবার দুপুরে দীর্ঘক্ষণ মিটিং করলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক(MLA Jotipriyo Mallick)। হাবড়া পুরসভায় এদিনের বৈঠকে পুরসভার চেয়ারম্যান সহ কয়েকজন কাউন্সিলর ও হকার সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। সংগঠনের সঙ্গে যুক্ত প্রত্যেককে দোকান দিতে হবে এই দাবি তোলা হয় বস্ত্র ব্যবসায়ী সংগঠনের তরফে। তবে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক জানান, একই পরিবারের স্বামী – স্ত্রী দুজন যদি দাবিদার থাকে তাহলে একজনকে দোকান দেওয়া হবে। তবে এই দাবি মানতে রাজি নন সংগঠনের সদস্যরা। হকার মার্কেটের কাজ গত বছর শেষ হলেও দোকান বিন্যাস তাই থমকে রয়েছে।

ব্যবসায়ীরাও তাদের দাবিতে অনড় রয়েছে। এমত অবস্থায় ব্যবসায়ীদের তরফে জানানো হচ্ছে সবাইকে দোকান না দিলে তারা নতুন হকার মার্কেটে যাবেন না। এই নিয়ে পুরসভায় বৈঠক চলাকালীন পুরপ্রধানের ঘরের সামনে কিছুক্ষণ তাদের দাবি-দাওয়া নিয়ে সংগঠনের কর্মীদের ক্ষোভ দেখাতেও দেখা যায় । পরে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে বস্ত্র ব্যবসায়ীদের জন্য নতুন মার্কেটটি করে দেওয়া হচ্ছে সেটি সম্পূর্ণ বিনামূল্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)নির্দেশ এই নতুন মার্কেটটি তৈরি করে দেওয়া হয়েছে হাবড়াতে যারা রাস্তার ধারে বসে বস্ত্র বিক্রি করেন তাদের জন্য মাথার ওপর ছাদ তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু সমিতি এই দোকান বিতরণের ক্ষেত্রে যে তালিকা পেশ করেছেন তা নিয়ে কিছু মতবিরোধ দেখা দিয়েছে। তবে যে মহিলাদের দোকান দেওয়া নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে পরবর্তীকালে তাদেরও সকলকে দোকান দেওয়া হবে বলে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দেন।

তার দাবি, মুখ্যমন্ত্রীর(CM) নির্দেশমতো মহিলাদের এই দোকান বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে জেলা প্রশাসন। পরবর্তীকালে আবারো বৈঠক হবে জেলাশাসক এবং মহকুমা শাসকের সঙ্গে এবং সেখানেই এই মতবিরোধ মিটে যাবে বলে জ্যোতিপ্রিয় মল্লিক জানান। এই নতুন মার্কেটে বস্ত্র ব্যবসায়ীরা যাওয়ার পর কাউকে রাস্তার ধারে বস্ত্র বিক্রি করতে বসতে দেওয়া হবে না বলে জানান বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু তাই নয়, এখন থেকে হাবড়াতে আর নতুন কোন বস্ত্র ব্যবসায়ীকে রাস্তার ধারে বসতে দেওয়া হচ্ছে না।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!