শব্দবাজি প্রত্যাখ্যান করুন, সবুজ বাজি ব্যবহার করুন : জুন মালিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: শহরে একাধিক কালীপুজোর উদ্বোধন করলেন মেদিনীপুর সদরের বিধায়িকা জুন মালিয়া। শনিবার সন্ধ্যেবেলায় কর্নেলগোলস্থিত নিউ ইয়ং সোসাইটি ক্লাবের শ্রী শ্রী শ্যামা পূজার উদ্বোধন করতে আসেন জুন মালিয়া(Jun Malia)। তবে প্রথমে তিনি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুর বাড়িতে মায়ের পুজোতে যোগদান করেন। মাকে বরণ করে নেন জুন মালিয়া।

এরপর নিউ ইয়াং সোসাইটি ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন করেন তিনি। তারপরে ৯ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকার গ্রিন স্টার ক্লাবের শ্যামা পূজার উদ্বোধন হয় বিধায়িকা জুন মালিয়ার হাত দিয়ে। প্রদীপ জ্বালিয়ে মাকে বরণ করে নেন জুন মালিয়া। বিধায়িকার পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুও বরণ করে নেন শ্যামা মাকে। কালীপুজোর(Kalipuja) আগের দিন মেদিনীপুর শহরের একাধিক শ্যামা পুজোর উদ্বোধন করলেন মেদিনীপুর সদরের জনপ্রিয় বিধায়িকা জুন মালিয়া।

প্রতিটি ক্ষেত্রে মানুষের ঢল ছিল উপচে পড়ার মত। বিধায়িকা(MLA) বলেন, শব্দবাজি প্রত্যাখ্যান করতে এবং সবুজ বাজি ব্যবহার করতে। নিজের কারণে অন্যের যাতে অসুবিধে না হয় সেই দিকটি মাথায় রাখতে হবে সকলকেই। অবশেষে সকলকে শুভ দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা জানান জুন মালিয়া।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর