ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটে বসে চিকিৎসা করছেন গোপীবল্লভপুরের বিধায়ক ডা:খগেন্দ্র নাথ মাহাত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটে বসে চিকিৎসা করছেন জঙ্গলমহলের গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাত(MLA Khagen Mahato)। ডাক্তার বিধায়ককে পুরানো রুপে ফিরে পেয়ে খুশি এলাকার মানুষও।তৃনমূল স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌছে দিতে জেলার চারটি মোবাইল মেডিকেল ইউনিট চালু করা হল শনিবার।সরকার পরিবর্তনের সাথে স্বাস্থ্য ব্যাবস্থারও আমূল পরিবর্তন হয়েছে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায়। জেলায় এখন মেডিকেল কলেজ সহ তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল। স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যাও বেরেছে অনেকটাই। বেলপাহাড়ি, লালগড় এলাকায় এখন ব্লক হাসপাতাল রয়েছে। তারপরও প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার জন্য রাজ্য সরকার ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবা চালু করল শনিবার থেকে। স্বাস্থ্যকেন্দ্র থেকে কিছুটা দুরে অবস্থিত গ্রামবাসীদের সুস্বাস্থ্যের লক্ষ্যে এই ভ্রাম্যমাণ স্বাস্থ্যপরিষেবা।

যা এবার বিধানসভা ভোটের আগে এক বড় চমক।ঝাড়গ্রাম জেলার(Jhargram District) চারটি বিধানসভা এলাকায় শুরু হল এই মেডিকেল স্বাস্থ্য পরিষেবা।গোপীবল্লভপুর বিধানসভার(Gopiballavpur Assembly) সাঁকরাইল ব্লকের ফুলবনী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফিতা কেটে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপীবল্লভপুর এর ডাক্তার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত। তারপর নিজেই রোগী দেখতে বসে যান। নিজে বিএমওএইচ(BMHO) থাকার সময়ও এলাকায় ঘুরে রোগীদের খবর রাখতেন। ক্যাম্প করে চিকিৎসা করতেন। আর শনিবার যখন তৃনমূল স্তরে সরকারি ভাবে চিকিৎসা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তখন নিজেই ফের চিকিৎসক এর ভূমিকা পালন করলেন। গ্রামবাসীদের শারীরিক পরীক্ষা করে, প্রেসক্রিপশন লিখে দেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধের উপদেশ দেন।এদিন বিধায়ক জানান, “প্রত্যন্ত এলাকার মানুষ যাতে প্রাথমিক ও জরুরি চিকিৎসা পায়, তার জন্যই সরকারের এই উদ্যোগ।” বয়স্ক মানুষ থেকে শুরু করে মহিলা ও শিশুরা চিকিৎসার জন্য ভিড় করে।

এই ভ্রাম্যমাণ চিকিৎসা যানে রয়েছে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান। সঙ্গে থাকছে আধুনিক চিকিৎসার সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ। রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন, প্রেগন্যান্সি, ম্যালেরিয়া, ইসিজি, ব্লাড সুগার-সহ প্রায় ৩৫টি বিনামূল্যের ডায়াগনস্টিক টেস্ট(Diganostic Test) এই গাড়ির মধ্যেই সম্পন্ন হবে। জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল ও অসুবিধাগ্রস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এই স্বাস্থ্য পরিষেবা।বিধায়কের ডাক্তারি পেশায় ফিরে আসা দেখে খুশি গ্রামবাসীরাও।গ্রামবাসীদের আশা,এই স্বাস্থ্য পরিষেবা তাঁদের জীবনে বড় পরিবর্তন আনবে।এই মোবাইল পরিষেবা যে ভোটের আগে এক বড় চমক তা বলাই বাহুল্য। যদিও জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক উন্নয়ন করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ