চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অতন্দ্র প্রহরীর মতো সাঁকরাইল ও গোপীবল্লভপুর দুই ব্লকের দুর্গত এলাকায় নজরদারি চালালেন বিধায়ক

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:সাঁকরাইল ও গোপীবল্লভপুর দুই ব্লকের দুর্গত এলাকা ঘুরে দেখলেন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো(khagendra Mahato)। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে শুরু হয় ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ও গোপীবল্লভপুর দুই ব্লকের বিভিন্ন এলাকা শুক্রবার ঘুরে দেখেন এলাকার বিধায়ক(MLA) ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। তিনি শুক্রবার ওই দুটি ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর সাঁকরাইল ব্লকের বিডিও(BDO) অফিসে এসে খোঁজ খবর নেন ক্ষয়ক্ষতির। সেই সঙ্গে গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো বিডিও রোহন ঘোষের সাথে কথা বলেন। ওখান থেকে বেরিয়ে সাঁকরাইল ব্লকের সুবর্নরেখা নদীর গড়ধরা ঘাট পরিদর্শন করেন বিধায়ক।

সাথে ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি দফতরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। এছাড়াও তিনি ঝাড়গ্রামের গোপীবল্লবপুর দুই নম্বর ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় ভক্তাপাট, মহাপাল সহ একাধিক এলাকায় পরিদর্শন করেন এবং এলাকার মানুষের সাথে কথা বলেন, সাথে ছিলেন গোপীবল্লভপুর এর পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকর প্রসাদ দে। পাশাপশি বিডিও অফিসে গিয়ে বিডিও নিলোৎপল চক্রবর্তীর সাথে কথা বলে এলাকার পরিস্থিতি জানার চেষ্টা করেন। তিনি ওই দুটি ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর অসহায় দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন “আপনারা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে”।এদিকে,ঘূর্ণিঝড় ‘দানা”র ভয়াবহতার কথা মাথায় রেখে ঝাড়গ্ৰাম জেলার জন্য আবহাওয়া দফতরের লাল সতর্কতা জারি করেছে। এর মধ্যে শুক্রবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলায় বাড়ি বৃষ্টিপাত শুরু হয়ে সাথে ঝোড়ো হাওয়া।

কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। সাথে ঝড় বাতাস বইতে শুরু করে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির কারণে চিন্তায় ঝাড়গ্রাম জেলার চাষিরা। ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার চাষিরা সবজি ও ধান চাষের সমুহ ক্ষতির ব্যাপক আশঙ্কা করছেন। চাষিদের কথায় এবছর এমনিতেই বর্ষার মরসুমে বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে। যার কারণে বর্ষার সব্জি চাষে ব্যপক ক্ষয়ক্ষতি আগেই হয়েছিল। আগষ্ট মাসের বৃষ্টির কারণে পিছিয়েছে শীতের সবজি চাষ। গোপীবল্লভপুরের বাকড়া, টোপগেড়িয়া অন্যদিকে ঝাড়গ্রাম, নয়াগ্রাম(Nayagrm), লালগড়, বেলপাহাড়ি এলাকার শীতের সবজি চাষ বেশ খানিকটা পিছিয়েছে। শুক্রবার সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পড়তে শুরু হয়েছে এক টানা বৃষ্টি। বৃষ্টির জলে পচে নষ্ট হবে ফুলকপি, বাঁধাকপি সহ একাধিক সবজির মাঠ। পাশাপাশি চাষিদের কথায় বর্ষায় রোপণ করা ধান গাছের থোড় আসছে এই সময়। কিছু কিছু মাঠে ধানের শিষ পরিপক্ক হতে শুরু করেছে। ধান চাষের এরকম মুহূর্তে আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী প্রবল ঝড় আসলে ঝড়ের দাপটে পড়ে নষ্ট হবে ধান চাষ। মাথায় হাত পড়েছে চাষিদের। তারা দিশেহারা। স্বাভাবিক ভাবেই শীতের প্রাক মূহুর্তে ঘূর্ণিঝড় ‘দানা’র আগাম সতর্কতা ও শুক্রবার সকাল থেকে আবহাওয়া পরিবর্তন দেখে চিন্তায় জেলার চাষিরা।

Published by:

Share Link:

More Releted News:

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ