যাদবপুরের ঘটনার জবাব দিতে দু’মিনিট লাগবে, হুঙ্কার রাজ চক্রবর্তীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ঘটনা ঘটেছে তার জবাব দিতে আমাদের দলেও বেশ কিছু উগ্র কর্মী আছে. যাদের দু’মিনিট সময় লাগবে। কিন্তু তারা কিছু করতে পারে না এই কারণেই যেহেতু দল সমর্থন করবে না। যাদবপুর ইস্যুতে বৃহস্পতিবার ‘দু- মিনিটের’ সময়সীমা দিয়ে এমন ভাবেই বামেদের হুংকার দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর আক্রমণ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর(Bratya Basu) ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানালেন ব্যারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি বলেন, সিপিআইএম আগা গোড়া এই মারপিটে রাজনীতি করে আসছে । আমার পুরো পরিবার বামপন্থী ছিল, কিন্তু আমি কোনদিন বামপন্থা কে সমর্থন করিনি। আমাদেরও অনেক কর্মীরা আছে যারা উগ্র হতে দুই মিনিট সময় লাগবে ।কিন্তু আমাদের দল সমর্থন করে না।

বৃহস্পতিবার ব্যারাকপুরে এক সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসে রাজ চক্রবতী(Raj Chakraborty) একথা বলেন। তার মতে সিপিএম এই ধরনের রাজনীতি করতে গিয়ে তাদের আজ জিরোতে এসে দাঁড়াতে হয়েছে। এরপরও এই একই ধরনের রাজনীতি করছে এদের অস্তিত্ব থাকবে না। যদি সিপিএম রাজ্যে ক্ষমতায় থাকতো আর যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ঘটনা ঘটতো তাহলে যারা ঘটনা ঘটেছিল তাদের খুঁজে পাওয়া যেত না। খালে পাওয়া যেত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আছে বলে সকলকে নিজেদের মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে। সকলে নিজেদের মত প্রকাশ করার সুযোগ পাচ্ছেন।

গত নির্বাচনের পর দু একটি ঘটনা ঘটেছে সেরাম বড় কিছু ঘটনা ঘটেনি। যে ঘটনা গুলি ঘটেছে তারও নিন্দা জানানো হয়েছে কারণ সেটাও কাম্য ছিল না। যাদবপুর বিশ্ববিদ্যালয় যা হয়েছে তা শুধু ওই বিশ্ববিদ্যালয় কে নয় সকলকেই ব্যথা দিয়েছে এমনটাই দাবি ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর। এর আগে তৃণমূল বিধায়ক মদন মিত্র থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস কেউ পাঁচ মিনিট ,কেউ এক মিনিট নানা সময়সীমা দিয়ে হুংকার দেওয়ার পর এবার ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী দু ‘ মিনিট সময়সীমা বেঁধে, যাদবপুরের ঘটনায় দলের উগ্র কর্মীরা জবাব দিতে পারেন বলে প্রকাশ্যে মত প্রকাশ করলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের