সভাধিপতি উত্তম বারিক একদিকে নেতা, অন্যদিকে  মঞ্চের অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: রাজনৈতিক জীবনের হাতে খড়ি নিজের গ্রাম গোটসাউড়ি থেকে। গ্রামের ছেলে উত্তম বারিক(Uttam Barik) গ্রাম ছাড়িয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছেন জেলার রাজনীতিতে। তৃণমূল সুপ্রিমোর আস্থা জিতে, দ্বিতীয়বার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সেই উত্তম বারিক একদিকে যেমন রাজনৈতিক নেতা, তেমনি নিজের গ্রামে হওয়া গ্রাম্য যাত্রাপালা গানে, তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করছেন- তিনি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি মঞ্চের অভিনেতাও বটে। এদিনের গ্রাম্য যাত্রাপালা গান মঞ্চে যেভাবে তিনি মঞ্চ মাতিয়েছেন, তা দেখে বিস্মিত জেলাবাসি।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির পাশাপাশি তিনি শক্ত হাতে বিধায়কের(MLA)দায়িত্ব সামলাচ্ছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভায়। শত ব্যস্ততার মাঝেও তিনি গ্রাম্য যাত্রাপালা গানের অভিনয় মঞ্চ ছাড়েননি। গ্রামের মানুষের মন রাখতে, শত ব্যস্ততার মাঝেও তিনি ফুটিয়ে তুলেছেন তার সুদক্ষ অভিনয়। এদিনের অভিনয় বুঝিয়ে দিয়েছে, রাজনীতির পাশাপাশি তিনি সমান ভাবে দক্ষ অভিনয়ে।
  

সভাধিপতি হওয়ার পর সারা জেলায় শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি, এদিন শুভেচ্ছা জানালো গ্রামের মানুষজন। পাশাপাশি তিনি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে, জয় করলেন গ্রামের মানুষের মন। এবারের পঞ্চায়েত নির্বাচনে খেজুরির মতো বিজেপির শক্ত ঘাঁটিতে, তৃণমূলের জেলা পরিষদ আসন, কঠিন লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন তিনি। যে এলাকায় একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি  গেছে বিজেপির ঝুলিতে, সেখান থেকেই জেলা পরিষদে আসনে তৃণমূলের জয় সুনিশ্চিত করেছেন তিনি। পাশাপাশি বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও, খেজুরি- ২ ব্লকের পঞ্চায়েত সমিতিতে জয় সুনিশ্চিত করেছেন তৃণমূল কংগ্রেসের। রাজনীতিতে উনার এই দক্ষতার পুরস্কার স্বরূপ তৃণমূল সুপ্রিম তার হাতে তুলে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব।

   প্রতিবছরই স্বাধীনতা দিবস উপলক্ষে, গ্রামের ছেলে উত্তম বারিক অংশগ্রহণ করে গ্রাম্য যাত্রা পালা গানে। এবারেও তিনি “মা রেখেছি মাইনে করে বৌ রেখেছি পায়ে ধরে” এই যাত্রাপালা গানে অংশগ্রহণ করে, তিনি নিজেকে প্রমাণ করেছেন সুদক্ষ শিল্পী হিসেবে। জিতে নিলেন লাখো মানুষের ভালোবাসা। উনার এই অনবদ্য অভিনয় দেখতে হাজির হয়, গ্রামের হাজারো মানুষ। এত মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে তিনি জানিয়েছেন- আগামী বছরও তিনি অংশগ্রহণ করবেন, ১৫ ই আগস্ট উপলক্ষে নিজের গ্রামে হওয়া যাত্রা পালা গানে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের