চলন্ত ধৌলি এক্সপ্রেসে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে মহিলা যাত্রীকে দুষ্কৃতীরা ফেলে দিল রেললাইনে

Share:

নিজস্ব প্রতিনিধি ,পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুরে রবিবার দুপুরে চলন্ত ধউলি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই। ছিনতাই কারীদের সঙ্গে খন্ড যুদ্ধ হয় যাত্রীদের চলন্ত ট্রেনে। এক মহিলাকে ছিনতাই কারীরা ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় ।এর ফলে ওই মহিলার হাত কেটে যায়। দুই ছিনতাইকারী ট্রেন থেকে লাফ দিয়ে কোলাঘাট থানার(Kolagaht P.S.)) ভোগপুর গ্রামে ঢুকে পড়ে। ট্রেন যাত্রীদের চিৎকার শুনে গ্রামবাসীরা পিছু ধাওয়া করে ঔই দুই ছিনতাই কারীকে ধরে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা। পরে পাঁশকুড়া rpf পুলিশ দুই ছিনতাই কারীকে গ্রেফতার করে।

আহত ওই মহিলাকে খড়্গপুর রেল হাসপাতাকে(Kharagpur Rail Hospital) ভর্তি করা হয়েছে।আহত মহিলার নাম সুরমা হাজরা উনি রাউরকেল্লা যাচ্ছিলেন। ওনার ডান হাত কেটে বাদ গেছে। জানা গেছে ওই ছিনতাইকারীরা চলন্ত ধৌলি এক্সপ্রেসের(Dhuli Express) যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করছিলেন। চলন্ত ট্রেনে প্রায়শই অসাবধানতা বসত মোবাইল ফোন ছিনতাই এর ঘটনা ঘটছে। দূরপাল্লার ট্রেন গুলিতে যাত্রীদের ছিনতাইবাজদের কবলে পড়তে হচ্ছে।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জিআরপি (GRP)পুলিশ এই দুই ছিনতাইকারী সূত্র ধরে আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খোঁজ পেতে তদন্ত শুরু করেছে। রেল ও জিআরপি পুলিশের পক্ষ থেকে মোবাইল চলন্ত ট্রেনে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে। পুলিশের দাবি এই দুই ছিনতাইকারী সূত্র ধরে এই চক্রের বাকিদের সন্ধান খুব তাড়াতাড়ি মিলবে। দুই ছিনতাই কারীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করছে জিআরপি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য