দিঘার অমরাবতী পার্কে হঠাৎ বেজে উঠলো সাইরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: দিঘার অমরাবতী পার্কে হঠাৎ বেজে উঠলো বিপদ সংকেত সাইরেন। ছোটাছুটি শুরু হয়ে গেল সেখানে। হুটার বাজিয়ে হাজির এম্বুলেন্স(Ambulance)। রোপওয়ে থেকে ঝুলছে একজন। বাকিরা অন্য রোপওয়ে থেকে আর্তনাদ করছে। চারদিকে হুলস্থুল কান্ড। কি ঘটল সেখানে? জানতে গিয়ে জানা গেল, মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দিঘা শহরে চালু হয়েছে রোপওয়ে।

আর সেই রোপওয়ে কোন সময় দুর্ঘটনা কবলে পড়লে কিভাবে পর্যটকদের রক্ষা করা হবে তার একটি মগড্রিল করা হল দীঘার অমরাবতী পার্কে।বেশ কয়েক বছর আগেই এই অমরাবতী পার্কে রোপওয়ে যান্ত্রিক কারণে বেশ কয়েকজন পর্যটক আটকে পড়েছিলেন । তখন স্থানীয় মানুষের চেষ্টায় তাদেরকে উদ্ধার করা হয়েছিল।

NDRF ও রোপওয়ে কর্তৃপক্ষ এবং দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে একটি মগড্রিল করা হলো দীঘার অমরাবতী পার্কে। পরবর্তীকালে যাতে কোন সমস্যা না হয় তার জন্যই এই মগড্রিল বলে জানালেন রোপওয়ের assistant technical engineer শুভাশিস ভট্টাচার্য। তিনি বলেন, প্রতিনিয়ত বহু পর্যটক এই রোপওয়ে চাপতে আসেন।

তাই পর্যটক থেকে স্থানীয় মানুষ কোন সমস্যায় পড়লে তাদের আতঙ্কের কোন কারণ নেই বা কিভাবে দুর্ঘটনা থেকে রক্ষা করে তাড়াতাড়ি উদ্ধার করে তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া যায় তার একটি মগড্রিল চালু করা হয়। রীতিমতো দুর্ঘটনা ঘটলে উদ্ধার করার পর কিভাবে আহতদের অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে তারও মহড়া হয় এদিন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের