মোদির হাত ধরে বদলাতে চলেছে বাংলার স্বাস্থ্য পরিকাঠামো

বাংলার গ্রামীণ এলাকায় বিপ্লব ঘটাতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। গ্রামে বসেই যাতে ভাল চিকিৎসা পাওয়া যায় সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।   

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার সরকারি হাসপাতাল হোক কী বর্ধমান বা শিলিগুড়ির মেডিকেল কলেজ ও হাসপাতাল। নিত্যদিন সেখানে গ্রামগঞ্জের মানুষের ভিড় এসে জমা হয়। জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হতে আগের তুলনায় ভিড় অনেকটাই কমেছে কলকাতার সরকারি হাসপাতালগুলিতে। কিন্তু এখনও গ্রাম থেকে শহরে চিকিৎসা করাতে আসা মানুষের সংখ্যা কম নয়। সেই কারণেই এবার বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় পরিকাঠামোগত(Health Infrastucture) ক্ষেত্রে বড়সড় বদল আনতে ৪ হাজার কোটি টাকার মাধ্যমে আগামী ৫ বছরে রাজ্যের গ্রামীণ এলাকায়(Rural Bengal) কার্যত বিপ্লব ঘটাতে চলেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। গ্রামে বসেই যাতে ভাল চিকিৎসা পাওয়া যায় সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।   

নবান্ন সূত্রে খবর, পঞ্চদশ অর্থ কমিশনের(Finance Commission) সুপারিশ অনুযায়ী রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আগামী ৫ বছরে আনুমানিক ৪০০০ কোটি টাকা খরচ করা হবে। তা দিয়ে রাজ্যের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে তৈরি হবে নতুন স্বাস্থ্যকেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও মিলবে ডায়গনিস্টিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা। প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও মিলবে আধুনিক চিকিৎসা পরিষেবা। এতে বড় সরকারি হাসপাতালের ওপর রোগীর চাপ অনেকটাই কমবে এবং স্বাস্থ্যক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সারা দেশে চিকিৎসা পরিষেবা পৌঁছনোর লক্ষ্যে ২০১৭-য় জাতীয় স্বাস্থ্যনীতি তৈরি করে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজতে বিপুল অর্থ বরাদ্দ করেছে পঞ্চদশ অর্থ কমিশন। দেশের ২৮টি রাজ্যের জন্য মোট বরাদ্দের পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি টাকা। তার মধ্যে শুধু বাংলার জন্যই প্রায় ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৬-এর মধ্যে পুরো টাকাটা খরচ করতে হবে।

তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ৪ হাজার কোটি টাকা একলপ্তে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে না। প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করা হবে। যেমন ২০২১-২২ অর্থবর্ষে মিলবে ৮২৯ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে মিলবে ৮২৯ কোটি টাকা। আবার ২০২৩-২৪ অর্থবর্ষে পাওয়া যাবে ৮৭০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে মিলবে ৯১৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবর্ষে মিলবে ৯৬০ কোটি টাকা। তবে যেহেতু ইতিমধ্যেই ২০২২-২৩ অর্থবর্ষ শুরু হয়ে গিয়েছে তাই ২০২১-২২ ও ২০২২-২৩ এই দুই অর্থবর্ষের টাকা একলপ্তেই বাংলার হাতে তুলে দিতে চলেছে কেন্দ্র। পঞ্চদশ অর্থ কমিশনের প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কোন কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে, সেটা পঞ্চায়েত এবং পুরসভার সঙ্গে আলোচনা করে ঠিক করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। গ্রামাঞ্চলের দিকে যে সব সাব হেলথ সেন্টার এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেগুলিকে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে পরিবর্তিত করা হবে। ব্লকস্তরে জনস্বাস্থ্য ইউনিটও গড়ে তোলা হবে।

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা