দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দফার ভোট মিটেছে নির্বিঘ্নেই। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বাংলার প্রথম দফার ভোট নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। এবার লক্ষ্য দ্বিতীয় দফার ভোট। আর তাতে একচুল জমি ছাড়তে নারাজ শাসক-বিরোধী সব শিবির। তাই আজ, শুক্রবার থেকেই ফের শেষ ল্যাপে প্রচারে ঝাঁপাবেন তৃণমূলনেত্রী। এদিন তাঁর জনসভা ও পদযাত্রা রয়েছে একাধিক। মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন প্রচার সভা করবেন হাওড়া ময়দানে। এরপর তিনি ভবানীপুর এবং কলকাতা বন্দর এলাকায় মিছিল ও জনসভা করবেন।

আরও পডুন: চতুর্থবারের জন্য মমতাকেই মুখ্যমন্ত্রী দেখতে চান নন্দীগ্রামের শহিদের মা

মমতা ছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে। এদিন হাওড়ার ডোমজুড়ে এবং ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন তিনি। সঙ্গে ডায়মন্ড হারবার কেন্দ্রে একটি রোড শোর কর্মসূচি রয়েছে তাঁর। দিনভর প্রচারে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এদিন সকালেই তিনি কলকাতায় গঙ্গাবক্ষে নৌকাবিহার করেছেন। তারপরেই দুপুরে পানিহাটিতে জনসভা রয়েছে মোদির। সেখান থেকে তিনি যাবেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। সেখানেই দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি। এদিন একাধিক প্রচার কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দুপুরে প্রথমে বসিরহাটের হিঙ্গলগঞ্জে জনসভা রয়েছে শাহের। সেখান থেকে শ্রীরামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তিনি। তারপরেই ব্যারাকপুরে বিকেলে রোড শো করবেন শাহ।

বাংলায় দ্বিতীয় দফার ভোট আগামী ২৯ এপ্রিল। তার আগে পুরোদস্তুর প্রচার সেরে ফেলতে চাইছে তৃণমূল ও বিজেপি দুই যুযুধান পক্ষই।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?