বালুহীন বারাসতে সভা করবেন মোদি, লক্ষ্য জেলার ৫ আসন

সম্ভবত আগামী ৭ মার্চ বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী। সেইদিনই তিনি বারাসতে সভা করতে পারেন বলে জানা গিয়েছে। তবে এই সফরসূচী এখনও চূড়ান্ত হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম বঙ্গে লাল পার্টির বড় গড় হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana)। কিন্তু জমি আন্দোলনের ভর দিয়ে উঠে আসা তৃণমূলের(TMC) ধাক্কায় সেই জেলা থেকেই সমূলে উৎখাত হয়েছে লাল পার্টি। যদিও সেই লাল ভোটারদের কাঁধে ভর দিয়েই উনিশের লোকসভা নির্বাচনে জেলায় দাঁত ফোটাতে সক্ষম হয়েছিল বিজেপি(BJP)। ব্যারাকপুর আর বনগাঁ এই দুই লোকসভা কেন্দ্র দখলে সমর্থ হয় পদ্মশিবির। কিন্তু এখন যা অবস্থা তাতে এই দুই আসন ফিরে পাওয়া বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যারাকপুরে বিজেপির হয়ে জেতা অর্জুন সিং ইতিমধ্যেই চলে এসেছেন তৃণমূলে। আবার বনগাঁতে বিজেপির হয়ে জেতা শান্তনু ঠাকুরও আগামী দিনে জার্সি বদলে ফেলতে পারেন বলেও জোর জল্পনা রাজ্য রাজনীতিতে রয়েই গিয়েছে। এই অবস্থায় জেলার ৫টি লোকসভা কেন্দ্র দখলে বিজেপির হয়ে মাঠে নামছেন স্বয়ং নরেন্দ্র মোদি(Narendra Modi)। জ্যোতিপ্রিয় মল্লিক থুড়ি বালুহীন উত্তর ২৪ পরগনা জেলায় হতে চলেছে মোদির সভা।

উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছে ৩৩টি বিধানসভা কেন্দ্র এবং ৫টি লোকসভা কেন্দ্র। এর মধ্যে উনিশের ভোটে বিজেপি দখল করেছিল ব্যারাকপুর ও বনগাঁ। শেষেরটি তাঁরা এখনও দখলে রাখলেও ব্যারাকপুরের সাংসদ আপাতত তৃণমূলে। এর বাইরে জেলার বাকি ৩ আসন যথা – বসিরহাট, বারাসত এবং দমদম আছে তৃণমূলের দখলে। কিন্তু বিজেপি এবার টার্গেট করেছে এই ৫টি আসনই তাঁরা ২৪’র ভোটে নিজেদের দখলে আনবে। বনগাঁ আর ব্যারাকপুরের মতো এর আগেও দুই দফাতেই দমদমে পদ্ম ফোটার রেকর্ড রয়েছে। সেই নির্বাচনে বিজেপির হয়ে জয়ী হয়েছিলেন তপন শিকদার। হয়েছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রীও। তবে সেই জয়ের নেপথ্যে ছিল তৃণমূলের সমর্থন। কিন্তু এখন সেই ছবি বদলেছে। এখন বিজেপি আর তৃণমূল বাংলার মাটিতে তো বটেই জাতীয় স্তরের রাজনীতিতেও একে অপরের প্রধান বিরোধী। এই অবস্থায় বিজেপি চাইছে উত্তর ২৪ পরগনা জেলার ৫টি লোকসভা কেন্দ্রের দখল নিয়ে ২৪’র ভোটে(General Election 2024) তাঁদের বাংলার মাটি থেকে ৩৫টি আসন দখলের লক্ষ্যমাত্রা বজায় রাখতে।

কিন্তু উত্তর ২৪ পরগনা জেলার ৫টি লোকসভা কেন্দ্রের দখল নেওয়া যে একা বঙ্গ বিজেপির পক্ষে সম্ভব নয়, সেটা বুঝেই বেশ আগেভাগেই মোদিকে এনে সভা করিয়ে দলের নেতাকর্মীদের চাঙ্গা করার পথ নিয়েছে পদ্মশিবির। সম্ভবত আগামী ৭ মার্চ বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী। সেইদিনই তিনি বারাসতে(Barasat) সভা করতে পারেন বলে জানা গিয়েছে। তবে এই সফরসূচী এখনও চূড়ান্ত হয়নি। এর আগে কলকাতার ব্রিগেডের মাঠে গীতা পাঠের সভাতেও প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার আগে আগেই খাস কলকাতার ধর্মতলায় শাহি সভা সুপারডুপার ফ্লপ খাওয়ায় প্রধানমন্ত্রীর ব্রিগেডে সভায় আসা না আসা নিয়ে আর ঝুঁকি নেয়নি পদ্মশিবির। একই সঙ্গে এটাও জানা গিয়েছিল প্রধানমন্ত্রী ব্রিগেডে এলেও ‘লক্ষ কন্ঠে গীতাপাঠ’র আসরে লক্ষ মানুষের সমাগম ঘটবে না। বড্ড জোর ৬০-৭০ হাজার মানুষ আসতে পারেন। তার জেরে প্রধানমন্ত্রীর সেই সভায় আসা বাতিলও হয়ে যায়। দেখার কথা বারাসতে মোদির সভায় কত ভিড় হয়।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে