ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহালায় ফাঁকা রাস্তায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার রাজমিস্ত্রি। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ, রবিবারও সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন ওই মহিলা। দিব্যি হাঁটছিলেন নিজের বাড়ির আশেপাশের এলাকায়। আচমকাই বেহালার জয়শ্রী পদ্মপুকুরে পৌঁছতে পিছন থেকে একজন জাপটে ধরেন। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। তখনই চিৎকার জুড়ে দেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে রাস্তায় থাকা কয়েকজন পথচারী ছুটে আসে। অভিযুক্তকে ধরে ফেলে তারা। তারপরেই পর্ণশ্রী থানায় ফোন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পডুন: পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

অভিযুক্তের নাম আসাদুল শেখ। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছেন ওই মহিলা। ধৃতকে আগামিকাল সোমবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত পেশায় রাজমিস্ত্রি। বেহালার জয়শ্রী পদ্মপুকুর এলাকায় কোনও বাড়ির মেরামতির কাজ করছিল বলে জেনেছেন তদন্তকারীরা। ওই মহিলা জানিয়েছেন, আমি প্রতি নিয়ত মর্নিং ওয়াক করি। তেমনই এদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রবিবার হওয়ায় রাস্তা একটু ফাঁকা ছিল অন্যদিনের তুলনায়। জয়শ্রীর কাছে আচমকাই আমাকে জড়িয়ে ধরে ওই ব্য়ক্তি। আমি ভয়ে চিৎকার করতে থাকি। তখন সে পালানোর চেষ্টা করছিল। কিন্তু কয়েকজন যুবক চলে আসায় পালাতে পারেনি। আমি চাইব পুলিশ ওকে উপযুক্ত শাস্তি দিক।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের