পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির মিউটেশন ও বকেয়া সম্পত্তি কর মেটানোর নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সামনে প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা। এই প্রতারণার শিকার হয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার কন্যা তথা প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া। অভিযোগের তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি ঘটনার নেপথ্যে কোনও বড় প্রতারণা চক্র সক্রিয় রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশ সূত্রে খবর, বেহালা থানা এলাকায় বি.এল. শাহ রোডে বৈশালী ডালমিয়ায় একটি বাড়ি রয়েছে। ওই বাড়ির মিউটেশন এবং বকেয়া সম্পত্তি কর সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন প্রণব কয়াল নামে এক ব্যক্তি। অভিযোগ, তিনি নিজেকে কলকাতা পুরসভার আধিকারিক বলে পরিচয় দেন এবং সমস্ত সরকারি প্রক্রিয়া সহজেই সম্পন্ন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তদন্তকারীদের দাবি, এই কাজে প্রণব কয়ালের সঙ্গে যুক্ত ছিলেন আরও দুই ব্যক্তি রোহিত বাগ এবং সামসুদ্দিন জমাদার। অভিযুক্তরা বৈশালী ডালমিয়াকে জানান, মিউটেশন ও বকেয়া কর বাবদ ভূমি রাজস্ব দফতরে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা জমা দিতে হবে। সরকারি কাজের আশ্বাসে বিশ্বাস করে তিনি ওই টাকা তাঁদের হাতে তুলে দেন।

আরও পড়ুন: লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

অভিযোগ টাকা নেওয়ার পরেও মিউটেশন সংক্রান্ত নথি বা কর পরিশোধের রসিদ তাঁর হাতে তুলে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায় বা কোনও সাড়া মেলেনি। এরপর গত ১৫ জুন বেহালা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন বৈশালী ডালমিয়া। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকা থেকে সামসুদ্দিন জমাদার (৪১) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই মামলায় আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার পুরো চক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে কোনও বড় সংগঠিত জালিয়াতি চক্র রয়েছে কিনা, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান