চার চাকার ছাদে বসে ‘হিরো’ হনুমানের এন্ট্রি সাঁকরাইলে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ধানঘোরী, পালোইডাঙ্গা সহ একাধিক এলাকায় বেশ কিছুদিন আগে একটি হনুমানের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়েছিল। হঠাৎ হঠাৎ বাড়িতে ঢুকে পড়া, দোকানে হামলা, পথচারীদের তাড়া করার ঘটনায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। হনুমানের (Monkey)আক্রমণের প্রাণভয়ে কখনও দোকানপাট বন্ধ রাখা হচ্ছিল। কখনও আবার হাতে লাঠি নিয়ে রাতে পাহারা দিচ্ছিলেন এলাকার বাসিন্দারা।

পরবর্তীতে কয়েকদিন ওই হনুমানের আর দেখা না মেলায় এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও, সম্প্রতি ফের নতুন করে চাঞ্চল্য ছড়ায়।এক চার চাকার গাড়ির ওপরে বসে রিয়েল লাইফের হিরোর ভঙ্গিতে এলাকায় ঢুকছে সেই হনুমান এমনটাই দেখতে পান সকলে । রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বিস্মিত নজরে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়তেই আবার নতুন করে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীর দাবি দ্রুত ওই হনুমানকে নিরাপদে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক।

বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। ওই হিরো হনুমানের খোঁজে বন দফতরের কর্মীরা এলাকায় নজরদারি শুরু করেছে। নতুন করে যাতে সে আক্রমণ না করে তার জন্য সতর্ক ওই এলাকার বাসিন্দারা। কিন্তু ওই হনুমান গাড়ির মাথায় চেপে এলাকায় ঢুকে কোথায় রয়েছে তার সন্ধান কেউ পাচ্ছে না। দিনের আলোয় তাকে খোঁজার পালা চলছে। আর যারা প্রয়োজনে রাতে রাস্তায় বের হচ্ছেন প্রত্যেকেই হাতে রাখছেন জোরালো টর্চ ও লাঠি।গত ২০ ডিসেম্বর সাঁকরাইলে(Sankrail) একটি মিষ্টির দোকানে এই হনুমান হামলা চালিয়েছিল। সেই সময়ও তার হামলার ছবি ভাইরাল হয়েছিল। ফের চার চাকার মাথায় চড়ে এলাকায় ঢুকতেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

ফিরল ৯/১১ হামলার স্মৃতি, বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে আঘাত হানল বিমান

‘লাভ-ল্যান্ড জেহাদিদের ভূমিতে পরিণত হয়েছিল বাংলা,’ বিস্ফোরক শুভেন্দু

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের