উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের আকাশে মেঘের আনাগোনা, মাঝেমধ্যেই দমকা হাওয়া আবার কখনও রোদের ঝলকানি। বর্ষা এবার ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছে পশ্চিমবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ আজ কলকাতা, হাওড়া, হুগলি,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে  ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। অন্যদিকে উত্তরবঙ্গে আজও বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের ধারে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে, মঙ্গলবারের আবহাওয়ার ছবিতে দক্ষিণবঙ্গে থাকবে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি, আর উত্তরবঙ্গে দেখা যাবে ভারী বর্ষণের জোরালো প্রভাব। বর্ষার এই ছন্দে ভিজবে কার্যত গোটা বাংলা।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী