দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Plastic নয়, ১ এপ্রিল থেকে রেশনে মিলবে পুষ্টিগুণ সমৃদ্ধ চাল

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে একটি বিশেষ চাল দেওয়া হয়েছিল আমজনতার হাতে রেশন দোকানের মাধ্যমে। সেই সময় সেই চাল ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল বাংলায়(Bengal)। সোশ্যাল মিডিয়া(Social Media) থেকে সংবাদমাধ্যম সর্বত্রই সেই চালকে তুলে ধরা হয়েছিল মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর Plastic-এর চাল(Plastic Rice) হিসাবে। আদতে সেই সময় ওই চাল নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল এক শ্রেণির মানুষ। সেই ভুল ধারণা দূর করে এবার রাজ্যের সব রেশন দোকান মারফত ওই চালকেই আমজনতার কাছে পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার। সেই চাল আগামী ১ এপ্রিল থেকে রাজ্যের সব রেশন দোকান(Ration Shop) থেকে বন্টন করা হবে। কিন্তু সেই চাল বন্টন নিয়ে নতুন করে যাতে আর বিভ্রান্তি না ছড়ায় তার জন্য চাল বন্টনের আগে তা নিয়ে রাজ্যজুড়ে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, বুথে বুথে ঢালাও প্রচার চালানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জন্য যেমন গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, শহরের অলিগলিতে পোস্টার দেওয়া হবে তেমনই প্রচার চালানো হবে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের দ্বারাও। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন মমতার বাংলায় সেরা কেঠারডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মোদি দেবেন ৬ লক্ষ

Plastic চাল নামে পরিচিতি পেওয়া যাওয়া এই চাল যে পুষ্টিকর সে কথা আমজনতার কাছে পৌঁছে দেওয়ার জন্য এখন জোর কদমে প্রচার শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। সেই সঙ্গে কোন জেলায় কত চাল লাগবে সেটা হিসাব করে নিয়ে তা পাঠানোর কাজও শুরু করে দিয়েছে খাদ্য দফতর। রেশন দোকানগুলি থেকে চাল সরবরাহের আগে পোস্টার তৈরি করে যে প্রচার চলছে তাতে চালের গুণাগুণ, কীভাবে তা চাষ করা হয়েছে, মানব শরীরের জন্য এই চাল কতটা উপকারি, সেসব তুলে ধরা হয়েছে। পোস্টারে লেখা থাকছে, ‘পুষ্টিগুণে সমৃদ্ধ চাল খেলে রক্তাল্পতা দূর হবে’, ‘স্নায়ুরোগ থেকে মুক্তি’, ‘একশো শতাংশ সাধারণ চালের সঙ্গে মাত্র এক শতাংশ পুষ্টিগুণে সমৃদ্ধ চাল মেশানো রয়েছে’। ‘এগুলি প্লাস্টিক নয়, পুষ্টি’ ইত্যাদি। প্রথমদিকে মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ধরনের চাল দেওয়ার কাজ শুরু হয়েছিল জেলায় জেলায়। কিন্তু পরে খাদ্য দফতর সিদ্ধান্ত নেয় রেশন দোকানের মারফত এই চাল দেওয়া হবে আমজনতাকেও।

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ