সমুদ্র সৈকতে হাহাকার! আগুনে পুড়ে ছাই ৪০টিরও বেশি অস্থায়ী দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি : রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই ৪০টির বেশি অস্থায়ী দোকান। এরজেরে পূর্ব মেদিনীপুরের খেজুরির সমুদ্রসৈকত সংলগ্ন হিজলি মসনদ-ই-আলার মাজার ও পর্যটনকেন্দ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পুড়ে গিয়েছে একটার পর একটা দোকান।

শনিবার রাতের দিকে খেজুরির নিজকসবার সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় ঝুপড়ি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় কয়েকজন। কাছে গিয়ে তাঁরাই দেখতে পায় আগুন লেগেছে। জল দিয়ে নেভানোর কাজ শুরু করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর যায় থানা ও দমকলে। কাঁথি থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময়ের চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে আসে তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশও। কীভাবে আগুন লেগেছে, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।

দমকল সূত্রে খবর, শর্টসার্কিট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে এখনও জানা যায়নি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঝুপড়ি দোকানগুলো স্থানীয়দের। আগুনে সেই দোকান পুড়ে যাওয়ায় মাথায় হাত তাঁদের। ওই দোকানগুলোর মধ্যে কয়েকটি দাহ্য পদার্থ ছিল বলে মনে করছে পুলিশ। সেই কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। এই ঘটনার জেরে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকানদারদের। বহু ব্যবসায়ীর পুঁজি ও জীবিকার একমাত্র সম্বল এই দোকানগুলো। যা মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে। সকলের দাবি, কীভাবে আগুন লাগলো তা স্পষ্ট করে জানাতে হবে। সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ