কৌশিকী অমাবস্যায় তারাপীঠে জড়ো হতে পারে ৫ লক্ষের বেশি ভক্ত, ব্যাপক নিরাপত্তা

আগামিকাল কৌশিকী অমাবস্যা উপলক্ষে ৫ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হতে পারে তারাপীঠে। তাই আগেভাগেই মন্দির চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই কৌশিকী অমাবস্যা! হিন্দু ধর্মে এই দিনটিকে একটি বিশেষ দিন মনে করা হয়। বিশেষ দিনটি মা কালীর নামে উৎসর্গ। সেই কারণে ইতিমধ্যেই তারাপীঠে ভক্তরা আসতে শুরু করেছেন। ভারতের ৫১ টি সতিপীঠের অন্যায় ধর্মীয় স্থান তারাপীঠ। এখানে মা কালী, মা তারা রূপে পূজিত হন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ। সারা বছরেই এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। শুধু রাজ্যের নয়, দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ভক্তরা পুজো দিতে আসেন। সেই কারণে মা কালী ভক্তদের কাছে কৌশিকী অমাবস্যাও আলাদা গুরুত্ব বহন করে। জানা যাচ্ছে, আগামিকাল (শুক্রবার ২২ অগস্ট) কৌশিকী অমাবস্যা উপলক্ষে ৫ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হতে পারে তারাপীঠে। তাই আগেভাগেই মন্দির চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ।

এটি তারাপীঠের অন্যতম বৃহৎ উৎসব। এই বিশেষ তিথিকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই দূর-দূরান্ত থেকে সাধু-সন্ন্যাসী ও ভক্তদের আগমন শুরু হয়েছে। ভক্ত সমাগমের ভিড়ে সুশৃঙ্খলভাবে দেবী দর্শন ও পূজা নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে গোটা মন্দির চত্বরে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। পাশাপাশি মন্দির প্রাঙ্গণকে ফুল ও আলোকসজ্জায় সাজানো হচ্ছে। পুরাণ কাহিনী অনুযায়ী, কৌশিকী অমাবস্যায় দেবী তারা মা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে মহিষাসুর, কুশুম্ভ ও নিশুম্ভ দানবকে বধ করে ছিলেন। আবার এদিনই তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছতলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই তিথিতে পূণ্যলাভের আশায় প্রতিবছরই লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমায় তারাপীঠে। আর এই বিশেষ দিনে প্রায় পাঁচ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত থেকেই মন্দির চত্বরে কড়া নিরাপত্তা জারি হয়েছে। সারা বছর যেখানে ১০০ জন নিরাপত্তা কর্মী মোতায়েন থাকেন, সেখানে আজ মন্দির চত্বরে অতিরিক্ত ২০০ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মন্দির, আশপাশের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়, ভিআইপি রাস্তা ও পূর্বসাগর মোড় জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

ভক্তদের ভিড় সামলাতে পুলিশ, মন্দির কমিটি ও প্রশাসন মিলিতভাবে বিশেষ পরিকল্পনা নিয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার মাইকিং করা হচ্ছে যে, কোনও ভক্ত যদি তাদের সন্তানদের সঙ্গে পুজো দিতে আসেন, তাহলে তাঁরা যেন অবশ্যই বাচ্চাদের পকেটে নাম ও ঠিকানা লিখে রাখেন। যাতে ভিড়ের মধ্যে হারিয়ে গেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়। ভক্তদের সুবিধার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, “ভক্তদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, সেজন্য বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে পূজা দিতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে। তিরপল দিয়ে মাথার ওপর ছাউনি দেওয়া হয়েছে। শুক্রবার ভোর চারটায় দেবীকে শান ও মঙ্গল আরতির পর গর্ভগৃহ খোলা হবে। এরপরই দেবী অঙ্গে কৌশিকী পূজা শুরু হবে। সন্ধ্যায় দেবীকে স্বর্ণালঙ্কারে রাজবেশে সাজানো হবে। ভক্তরা একদিন বা তিনদিন যেভাবেই থাকুন না কেন, নিয়ম অনুযায়ী ও সামর্থ্য অনুযায়ী ভাড়া দিতে হবে। কেউ বেশি ভাড়া নিতে পারবেন না। যদি কোনও হোটেল অতিরিক্ত ভাড়া নেয়, তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার