মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে আটক করল এনআইএ

Share:

নিজস্ব প্রতিনিধি মোথাবাড়ি: মালদা জেলার মোথাবাড়ি কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিল আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি, আইনজীবী মোফাকেরুল ইসলাম সহ প্রায় ৫০ জন। এবারে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হল মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী(Congress Candidate)সায়েম চৌধুরীকে। সঙ্গে আটক করা হয়েছে ছাত্র পরিষদের কালিয়াচক দুই নম্বর ব্লক সভাপতি আসিফ সেখ সহ আরও একজনকে। গত ১ তারিখ কালিয়াচক দুই নম্বর ব্লক দপ্তরে ৭ জন জুডিশিয়াল অফিসারকে আটকে রেখে বিক্ষোভ এবং তাদের গাড়িতে হামলা চালানোর ঘটনায় দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে NIA সূত্রে খবর।

অন্যদিকে,মোথাবাড়ি কাণ্ডে অবশেষে একটানা জিজ্ঞাসাবাদের পর মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত এক সদস্যকে গ্রেফতার করে এনআইএ। ধৃতের নাম গোলাম রাব্বানী । তিনি আইএসএফের নির্বাচিত পঞ্চায়েত সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি মোথাবাড়ি কাণ্ডে এলাকার কংগ্রেস প্রার্থী সহ আরো তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে এই প্রথম কোনও পঞ্চায়েত সদস্য এনআইএ’র হাতে গ্রেফতার হয়। এর পরেই কংগ্রেস প্রার্থীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসংগতি থাকায় আটক করে এনআইএ।

ইতিমধ্যে মালদহে এস আই আর বিরোধী আন্দোলনে মোথাবাড়ির ঘটনা সহ ১২ টি মামলার তদন্তের দায়িত্বভার নিয়েছে এন আই এ। ১২ টি মামলায় ধৃত ৫০জনেরও বেশি। গত কয়েকদিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে ইংরেজ বাজার থানায়।কয়েকজন অভিযুক্তদের নিয়ে এসে জেরা করা হয়েছে।এর মধ্যে রয়েছেন মোথাবাড়ি বিধানসভার আই এস এফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরী। সূত্রের খবর NIA যে বারোটি মামলার তদন্তভার নিয়েছে তার মধ্যে আটটি মোথাবাড়ি থানায় অভিযোগ হওয়া মামলা। বাকি চারটি মামলা রুজু হয়েছে কালিয়াচক থানায়। যদিও সংবাদ মাধ্যমের কাছে কোন রকমের তথ্য দিতে নারাজ এনআইএ আধিকারিকরা। তবে দেখা গেছে ইংরেজবাজার থানায় ধাপে ধাপে জিজ্ঞাসা বাদ চলছে মালদা মোথাবাড়ি কাণ্ডের ধৃতদের।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক