Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

মোথাবাড়িতে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস ছেড়ে যোগদান

নিজস্ব প্রতিনিধি,মোথাবাড়ি: মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি ও কংগ্রেস ছেড়ে একাধিক নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলের অঞ্চল সভাপতি মোঃ টুমিন শেখ, রাজনগর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যা শোভা মন্ডল, তাঁর স্বামী নিবারণ মন্ডল-সহ আরও বেশ কয়েকজন সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এদিন তাঁরা মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। নবাগতদের হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই যোগদান ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে।যোগদানের পর রাজনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি টুমিন শেখ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং জনমুখী কাজ দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত।

মানুষের স্বার্থে কাজ করতেই কংগ্রেস ছেড়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।” একইসঙ্গে তিনি জানান, রাজনগর অঞ্চলের সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে কাজ করতে চান।মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “তৃণমূল কংগ্রেস মানুষের দল। যারা উন্নয়ন ও শান্তির রাজনীতিতে বিশ্বাস করেন, তাঁরা আজ দলে যোগ দিচ্ছেন। আগামী দিনে মোথাবাড়ি বিধানসভা এলাকায় আরও শক্তিশালী হবে তৃণমূল।”বিজেপির বিরুদ্ধে তুমুল লড়াই যেভাবে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তাতে অনুপ্রাণিত হয়ে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে একাধিক নেতাকর্মীরা কংগ্রেসের যোগ দেন। উদ্দেশ্য একটাই উন্নয়নের জোয়ারে শরিক হওয়া। মা মাটি মানুষের উন্নয়নকে আরো দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়কে নিশ্চিত করা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেসিকাণ্ডে শোকজ ও বদলি হওয়া আইপিএস মুকেশকে ফের আইবি’তে বদলি করল নবান্ন

SIR: শুনানির নোটিশ পেয়েও হাজির হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার

ভ্যালেন্সটাইন ডে’তে কৃষ্ণনগর পুলিশের হাতে গোলাপ ফুল, কারণ কী…

রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে, বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা

চন্দ্রকোণায় পুরসভার ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য

প্রেমিকের হাত ধরে রেজিস্ট্রি অফিসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হঠাৎই থামল বিয়ে!কিন্তু কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ