পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্কে বাধা হয়ে উঠছিল একরত্তি শিশু। তাই তাকে শ্বাসরোধ করে খুন করতেও পিছপা হয়নি শিশুটির মা। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোটা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া নাপ্তিপাড়ার ঘটনা। এই ঘটনায় শিশুটির মা রিয়া মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। একরত্তিকে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। 

জানা গিয়েছে, বসিরহাট থানার তেঘরিয়া নাপ্তিপাড়ার বাসিন্দা অজয় মণ্ডল। দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী রিয়ার সঙ্গে অশান্তি চলছিল। স্ত্রীয়ের অবৈধ সম্পর্কের কথা জানার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বচসা লেগেই থাকত। তাদের দু বছরের একটি শিশুকন্যা ছিল। ঝামেলা মেটাতে একাধিকবার ২ পরিবার আলোচনাতেও বসেছে। কিন্তু কোনও মিমাংসা হয়নি। ২ বছরের সন্তানের জন্য পরকীয়া সম্পর্কে বাধা আসছিল। পরিবারের পক্ষ থেকে বার বার তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সমস্যার সমাধান হয়নি। শনিবার ঘর থেকে শিশুটির কোনো শব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। ঘরে এসে তাঁরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। সেই সময় ঘরেই ছিল শিশুটির মা।  পরিবারের লোকজনের চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা।  

তাঁরা গিয়ে দেখে শিশুটির মৃতদেহ পড়ে রয়েছে খাটে। সঙ্গে সঙ্গে মাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মাকে গ্রেফতার করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত শিশুর বাবা জানিয়েছেন, রিয়ার এর আগেও একবার বিয়ে হয়েছিল। পরে তাঁকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে। তারপরেও পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিল রিয়া। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও প্রতিবেশীরাও। এই ঘটনার পিছনে পরকীয়া নাকি অন্য কারণ রয়েছে জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্ত মাকে বসিরহাট মহাকুমা আদালতে তোলা হয়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ