বেঁচে মা, জাল ডেথ সার্টিফিকেট দেখিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলে কু-সন্তান হলেও কু-মাতা কখনই হয় না। বৃদ্ধ বয়সে মাকে দেখার বদলে এক ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন তাতে হতবাক সকলে। মা বেঁচে রয়েছেন অথচ মাকে মৃত দেখিয়ে জাল ডেথ সার্টিফিকেট বের করে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ বৃদ্ধার গুণধর ছেলেকে গ্রেফতার করেছে।

যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তিনি হলেন বীণাপাণি দাস (৭৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি লিলুয়ার চকপাড়া এলাকায়। বাড়িতে তিনি একাই থাকেন এবং তাঁর দেখাশোনা করেন কৃষ্ণা সেন নামে এক আয়া। বৃদ্ধা জানিয়েছেন তাঁর স্বামী চাকরি করতেন কাস্টমস বিভাগে। তাঁর স্বামী ১৯৯৬ সালে অবসর নিয়েছিলেন। ২০১৮ সালে স্বামীর মৃত্যু হয়। তারপর থেকে স্বামীর পেনশনের টাকা বীণাপাণি দাসের অ্যাকাউন্টে আসতে শুরু করে। বৃদ্ধার দুই ছেলে রয়েছে তাপস দাস ও তপনকুমার দাস। বড় ছেলে হায়দরাবাদে ডিফেন্সে কাজ করেন এবং মেদিনীপুরের শালবনি ট্যাঁকশালে কাজ করে ছোটছেলে।

আরও পড়ুন: রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ BLO -দের

বৃদ্ধার অভিযোগ তাঁর ছোট ছেলে তপনকুমার দাস এই জালিয়াতি করেছে। তিনি দাবি করেছেন, স্বামীর মৃত্যুর পরে তাঁর ডেথ সার্টিফিকেট জমা দেওয়ার সময়ে গুণধর পুত্র তাঁরও ভুয়ো সার্টিফিকেট ব্যাঙ্কে জমা দেন। সেই সঙ্গেই অ্যাকাউন্টে জমা থাকা টাকাও তুলে নেয় সে। বিষয়টি জানতে পেরেই পুলিশের দারস্থ হন বৃদ্ধা। দায়ের করেন অভিযোগ। বীণাপাণি দেবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে। বৃদ্ধা ছোট ছেলের বিরুদ্ধে তাঁকে মারধর এবং শারীরিক-মানসিক ভাবে নির্যাতনের অভিযোগ এনেছেন। সেই সঙ্গেই পেনশন পুনরায় চালু করার আবেদনও করেছেন তিনি ।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে