মেয়ের পচাগলা মৃতদেহ আগলে তালাবদ্ধ মা, দুর্গন্ধ পেয়েই যা করলেন প্রতিবেশীরা..

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত দিন কয়েক আগেই মৃত্যু হয়েছে বাড়ির মেয়ের। তা জানতেনও মা। কিন্তু মৃত্যুর খবর পাড়া প্রতিবেশীর থেকে লুকিয়ে বাড়িতে তালা বন্ধ করে রাখতেন মা। তবে আজ সকাল হতেই সামনে এল আসল সত্য। দিনের আলোর মত পরিষ্কার হয়ে গেল পুরো ঘটনা। 

শুক্রবার সকালে হঠাৎ-ই দুর্গন্ধে ছেয়ে যায় গোটা এলাকা। সময় ক্রমশ এগোতেই সন্দেহ হয় পাড়ার লোকজনের। খোঁজ নিয়ে প্রতিবেশীরা জানতে পারেন ঘরের মধ্যে পড়ে আছে বছর চোদ্দোর অরিত্রী ঘোষের পচাগলা দেহ। আর তা আগলে বসে রয়েছেন মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডীতলার খানাবাটী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অরিত্রীর বাবা প্রভাস ঘোষের মৃত্যু হয়েছে অনেক আগেই। তারপর থেকে মেয়েকে নিয়ে থাকতো মা। এদিকে জন্ম থেকেই আবার অরিত্রী শারীরিক প্রতিবন্ধকতার শিকার। সে কারণে সিংহভাগ সময় বাড়িতেই কাটতো সে।

ঘটনা প্রসঙ্গে অরিত্রীর কাকা বিশ্বজিৎ ঘোষ বলেন, “ওর মা তো অনেকদিন থেকেই বাড়িতে তালা দিয়ে রেখেছিল। কেউ বাড়িতে ঢুকতে পারে না। আমিও ঢুকতে পারিনি। আগে দেখভালের জন্য আয়া রাখা হয়েছিল। কিন্তু, আয়ার সঙ্গে ঝামেলা করতো। কেউ আসতে চাইতো না। আমার কাছে একটা ঢোকার চাবি ছিল। কিন্তু, কিন্তু কিছুদিন আগে তালাও বদলে ফেলেছে। কী করে মারা গেল কিছুই বুঝতে পারছি না।”  

এদিন সকালে প্রতিবেশীরা তার দেহ দেখতে পেতেই খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চণ্ডীতলা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দিন চারেক আগে মৃত্যু হয়েছে ওই নাবালিকার। এদিন পুলিশ এসে বাড়ি থেকে সোজা বের করেসোজা শ্মশানে নিয়ে চলে যান। সেখানেই দাহ করা হয়। কিন্তু, কেন করা হল না ময়নাতদন্ত? পুলিশ যদিও জানিয়েছে যেহেতু বাড়িতেই মৃত্য হয়েছে সে কারণে ময়নাতদন্তের জন্য কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে মেয়ের মৃত্যুর কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মাকে। 

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী