ময়নার বিধায়ক অশোক দিন্দাকে জেতানো নেতা কেন দল ছাড়লেন? নেপথ্যে চাঞ্চল্যকর ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে জোর ধাক্কা খেল বিজেপি। কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ময়নার প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মণ্ডল। আজ, শুক্রবার কলকাতায় তৃণমূল ভবনে এসে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তমলুক সাংগঠিক এলাকার নেতা সুজিত রায়ের হাত থেকে দলীয় পতাকা নিলেন তিনি। এটা সবাই দেখেছেন। কিন্তু কেন ছাড়লেন এই বিজেপি নেতা?‌ এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। এবার সেটাই সামনে চলে এল। যদিও এই কথা নিজে জানাননি চন্দন মণ্ডল।

এদিকে এই চন্দন মণ্ডল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অশোক দিন্দাকে জেতাতে মরিয়া লড়াই করেছিলেন। কিন্তু অশোক দিন্দা জেতার পর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেই যোগাযোগ রেখে চলছিলেন। আর পাত্তা দিচ্ছিলেন না চন্দন মণ্ডলকে। এখন বিধানসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তখন শুভেন্দু অধিকারীকে দিয়ে অশোক দিন্দা ম্যানেজ করতে চেয়েছিলেন চন্দন মণ্ডলকে। তবে মাঝের সময়ে দূরত্ব তৈরি হয় অশোক এবং চন্দনের মধ্যে। চন্দনবাবু ২০২১ সালের পর থেকেই চরম বিরোধী হয়ে যান অশোক দিন্দার। কিন্তু এখন হালে পানি না পেয়ে অশোক দিন্দা ফিরে পেতে চেয়েছিলেন চন্দন মণ্ডলকে বলে সূত্রের খবর।

অন্যদিকে অশোক দিন্দা আবার চন্দন মণ্ডলকে ফিরে পেতে শুভেন্দুকে ব্যবহার করেছিলেন বলে জানা যাচ্ছে। তাতে শুভেন্দু কড়া ভাষায় ধমকে দেন চন্দনকে। এটা কিছুতেই মেনে নিতে পারেননি চন্দন মণ্ডল। কারণ শুভেন্দু আসার আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন চন্দন মণ্ডল। ময়নার বিজেপি নেতা তথা জেলা কমিটির পদাধিকারী চন্দন মণ্ডল আগে সিপিএম করতেন। তিনি এলাকায় বেশ প্রভাবশালী নেতা বলে পরিচিত। তাঁর স্ত্রী স্থানীয় বিজেপি গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিজেপিকে জেতানোর দায়িত্ব ছিল চন্দনবাবুর কাঁধেই। অশোক এবং শুভেন্দুর আচরণে বেজায় চটে যান চন্দন মণ্ডল। ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক এবং সম্প্রতি জেলা কমিটির সদস্য ছিলেন চন্দন মণ্ডল।

এছাড়া বিজেপির সঙ্গে যখন চন্দন মণ্ডলের শীতল সম্পর্ক তৈরি হয় তখন সেতু হিসাবে কাজ করেন তৃণমূল কংগ্রেসের দুই নেতা। দু’‌জনেই এখন সাংগঠনিক নেতা। তার মধ্যে একজন বিজেপি থেকে বিধায়ক–সহ যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। সেটাও ঘটেছিল পূর্ব মেদিনীপুরে। আর একজন তৃণমূলেরই নেতা যিনি মন্ত্রী ছিলেন এখন পূর্ব মেদিনীপুরের সংগঠনের দায়িত্বে আছেন। এই দু’‌জন নেতার হাতযশেই এখন চন্দন মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলে সূত্রের খবর। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌তৃণমূলে যোগদান রাজনৈতিক সিদ্ধান্ত নয়, নৈতিক সিদ্ধান্ত। ময়নার মানুষের জন্য আমি কাজ করতে চাই। ময়নার বিজেপি বিধায়ক শুভেন্দু–ঘনিষ্ঠ অশোক দিন্দা এলাকাবাসীর জন্য কোনও কাজ করেননি। ময়নার মানুষ মূলত মৎস্যজীবী। তাঁদের সমস্যা নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছিলাম। তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন যে সমাধান করবেন।’‌ সূত্রের খবর, অশোক দিন্দার বিরুদ্ধে এবার প্রার্থী হতে পারেন চন্দন মণ্ডল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার