‘‌বাংলা ক্ষমা করবে না, ভুলবে না’‌, বিএলও’‌র আত্মহত্যায় নির্বাচন কমিশনকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ একদিন আগেই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন ডায়মন্ডহারবারের সাংসদ। এসআইআর আবহে আগেও একের পর এক বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ আত্মঘাতী হন। আজ, রবিবার আরও একজন বিএলও আত্মহত্যা করলেন। আর এই ঘটনাগুলি একসঙ্গে নিয়েই নির্বাচন কমিশনকে তোপ দাগলেন অভিষেক।

এদিকে স্কুলের শ্রেণিকক্ষ থেকে এক বিএলও’‌র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার রাজাকাটা এলাকায় এই ঘটনা ঘটেছে। পেশায় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হারাধন মণ্ডল আত্মহত্যা করেছেন বলেই আলোড়ন পড়ে গিয়েছে। কারণ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাঁর সুইসাইড নোট। সেখানে ওই প্রধান শিক্ষক লিখে গিয়েছেন, কাজের মারাত্মক চাপের কথা। আর এই বিষয় জানাজানি হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুলেছেন পরিবারের সদস্যরা। রানিবাঁধ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

অন্যদিকে এই বিএলও’‌র মৃত্যু নিয়ে এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন অভিষেক। তৃণমূল কংগ্রেস সংসদ লিখেছেন, ‘‌মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। নির্বাচন কর্তৃক নিযুক্ত এবং নিয়োজিত আরেকজন বিএলও, একটি তাড়াহুড়ো, বিশৃঙ্খল এবং রাজনৈতিকভাবে প্রভাবিত এসআইআর প্রক্রিয়ার অমানবিক চাপের মুখে নিজের জীবন নিয়ে নিয়েছেন।’‌ বাঁকুড়ার রাজাকাটা মাঝেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন হারাধন মণ্ডল। তাঁর দায়িত্বে পড়েছিল বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার ২০৬ নম্বর বুথ। নিজের বুথের কিছু ভোটারের শুনানিতে ডাক পড়ে। তাই ভোটারদের নথিপত্র জোগাড়ের নাম করে আজ সকালে নিজের বাড়ি থেকে বের হন ওই বিএলও। আর তারপর থেকে খোঁজ মিলছিল না তাঁর।

আর তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে স্কুলের একটি শ্রেণিকক্ষের পাখার সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। আর সুইসাইট নোটে লেখা, ‘‌আমি আর চাপ নিতে পারছি না। বিদায়। এই কাজের জন্য আমিই দায়ী। এর সঙ্গে অন্য কারও যোগ নেই। ক্ষমা কর আমাকে।’‌ এই বিষয়টি নিয়েই অভিষেক এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‌বিজেপির নির্বাচনী লাভের জন্য পরিকল্পিত এসআইআরের মাধ্যমে আতঙ্ক, উদ্বেগ, ক্লান্তি এবং ভয়ের কারণে ইতিমধ্যেই ৫০ জনেরও বেশি প্রাণ হারিয়েছে। যা একটি পদ্ধতিগত প্রক্রিয়া হওয়া উচিত ছিল, তা নির্বাচন কমিশন ভেঙে দিয়েছে। এক দলের রাজনৈতিক পাটিগণিত এবং একজন ব্যক্তির অহংকারকে কাজে লাগানোর জন্য তাঁর মেরুদণ্ড বাঁকিয়েছে। আর বিজেপির কথায়, মানুষ ক্লান্তি, হতাশা বা আতঙ্কে মারা যায়। এটার মূল্য দিতে হবে। ইতিহাস দেখছে। বাংলা ক্ষমা করবে না এবং বাংলা ভুলবে না।’‌

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ