আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌মোদি–শাহের সরকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে’‌, ‘মৃত’ ১০ জনকে মঞ্চে এনে তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: আজ, মঙ্গলবার কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে জনসভা শুরু করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বিজেপিকে কোচবিহারে ৯–০ করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধেও তোপ দাগেন। এই সভামঞ্চ থেকেই এসআইআর নিয়ে সুর চড়ান তিনি। আর খসড়া তালিকায় থাকা ১০ জন মৃত ভোটারকে মঞ্চে তুলে আনেন। যা বেশ অস্বস্তির বিজেপির কাছে। আর এখান থেকেই বিজেপিকে উপড়ে ফেলার ডাক দেন অভিষেক। বিপুল মানুষের ভিড় আওয়াজ তুলে তাঁকে সমর্থন করেন। এই ভিড় দেখে নিতেও বিজেপিকে পরামর্শ দেন তিনি।

এদিকে দিল্লির জমিদাররা বাংলার ভোটাধিকার কেড়ে নিতে চায় বলে সুর চড়ান তৃণমূল সাংসদ। এসআইআর থেকে শুরু করে আইপ্যাকে ইডির হানা নিয়ে সরব হন তিনি। অভিষেক বলেন, ‘‌আমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কোচবিহারে জিতে এসআইআরে হেনস্তা করা হচ্ছে মানুষকে। বিজেপি কথা দিয়ে কথা রাখে না। অসমের মুখ্যমন্ত্রী কেন বঙ্গের মানুষকে নোটিস পাঠাবেন? বিজেপিকে যত জেতাবেন, অধিকার থেকে ততই বঞ্চিত হবেন। অপরিকল্পিত SIR-এর জেরে রাজ্যে অনেক মৃত্যু হয়েছে। যাঁরা শুনানির নোটিস পেয়েছেন তাঁদের সকলের ভোটাধিকার নিশ্চিত করবে তৃণমূল। যাঁদের এখানে জন্ম, এখানে কাজ, তাঁদের তাড়ানো যায়?’‌

অন্যদিকে শোষণ করেছে কেন্দ্রীয় সরকার বলেও অভিযোগ করেন অভিষেক। অভিষেকের সভা মঞ্চে ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ বসুনিয়া। এখান থেকেই অভিষেকের বক্তব্য, ‘বিজেপি ভোটে জেতার পরে কোচবিহারের মানুষকে এসআইআরের মাধ্যমে বা অসমের ফরেন ট্রাইবুনালের নোটিস পাঠিয়ে অপমানিত করেনি, তাঁদের শোষিত করেছে। অধিকারের টাকা আটকেছে। আমি কথা দিচ্ছি তৃণমূল দিল্লি যাবে। আজ মাঠে যা লোক হয়েছে, দিল্লির নেতাদের বলব, খালি ছবি সংবাদমাধ্যমে দেখবেন। রাতের ঘুম চলে যাবে। এক–তৃতীয়াংশ মানুষ দিল্লি যদি যায়, বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে।’‌

এছাড়া এসআইআরের খসড়া তালিকায় ‘মৃত বেশ কয়েকজন ভোটারকে মঞ্চে হাজির করলেন অভিষেক। এবার তাঁদের খোঁজ নিতে শুরু করেছে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। অভিষেকের কথায়, ‘‌বঙ্গবাসীর সঙ্গে লড়বেন? যাঁরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস জানে না, আমাদের আপনাদের থেকে হিন্দু ধর্ম শিখতে হবে? যাঁরা পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলেন, যারা চিলা রায়ের অবদানকে অস্বীকার করেন, তাদের থেকে কোচবিহারের ঐতিহ্য শিখতে হবে? আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কী ভাষায় কথা বলে? যখন জয় বাংলা বলবেন, গর্ব করে বলবেন। এটা আমাদের ঐতিহ্য, পরিচয়।’‌ ১০ জন মৃত ভোটারদের নাম—অশ্বিনী অধিকারী, শিবানী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুকুল দেব কর্মকার, মুর্শিদ আলম, আবুজার মিয়াঁ, আজিজার রহমান, তপন বর্মন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ