‘‌ইন্ডিয়া জোটের সরকার হলে বাড়িতে ঢুকে মারব’‌, পাকিস্তানকে হুঁশিয়ারি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার মালদায় বর্ণাঢ্য রোড–শো করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার চুড়িপট্টি থেকে ভবানীপুর মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রোড–শো হয়। অভিষেেকের রোড–শো ঘিরে উন্মাদনায় মেতে ওঠেন হরিশ্চন্দ্রপুর এবং চাঁচলের তৃণমূল কংগ্রেসের নেতা– কর্মীরা। চাঁচল কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং হরিশ্চন্দ্রপুর কেন্দ্রের প্রার্থী মতিবুর রহমানের সমর্থনে এদিন হরিশ্চন্দ্রপুরে রোড–শো করেন তৃণমূল সাংসদ। আর এখান থেকেই মানুষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বান মালদায় ১২টি বিধানসভা আসনের সবগুলিতে জেতাতে হবে তৃণমূল কংগ্রেসকে। এসআইআর ঠেকাতে লোকসভায় তৃণমূলের আসন বৃদ্ধির কথাও বললেন তিনি।

এদিকে রোড–শো থেকে অভিষেক জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান, গোলাপের পাপড়ি ছুড়ে দেন দলীয় কর্মী–সমর্থকদের। কখনও গাড়ির উপরে দাঁড়িয়ে, কখনও গাড়িতে বসে হাত নেড়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর রোড–শো শেষ করার পর জনতার উদ্দেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‌তৃণমূলের দুটো আসন আরও বাড়লে বাংলায় এসআইআর হতে পারত না। তৃণমূল ২৯ আসনের বদলের ৩১টি আসন পেলেই হয়ে যেত। আপনাদেরকে বলেছিলাম ভোট ভাগ করবেন না। কী হল দেখলেন। একটায় জিতল কংগ্রেস আর একটায় বিজেপি। আর লাইনে দাঁড়ালেন আপনারা।’‌

 

অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথাও শোনা গেল অভিষেক গলায়। এখানে তিনি সরাসরি আক্রমন করেছেন প্রধানমন্ত্রীকে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের বক্তব্যের কথা উল্লেখ করে অভিষেকের তোপ, ‘‌খোয়াজা আসিফের নাম লিখে রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া জোটের সরকার হলে বাড়িতে ঢুকে মারব। মোদি নিজের ক্ষমতা প্রমাণ করুন। পাকিস্তান দখল করুক। কেন্দ্রীয় সরকার পিওকে দখল করলে বাংলার মানুষ আপনাকে সমর্থন করবে। মালদায় ১২ আসন দিলেই তৃণমূল ২৫০ আসনের বেশি আসন পাবে।’‌

এছাড়া আজ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো সুর সপ্তমে তুলে বলেন, ‘‌পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কী করে বলেন কলকাতাকে নিশানা করবেন?‌ কেন মোদি গতকাল এসে বললেন না, পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করব?‌ কেন চুপ আপনি? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী জবাব দিন। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা তো সবসময়ে কেন্দ্রের পাশে থাকি ভারতীয় হিসেবে। কলকাতা আক্রমণের কথা বললে আমরা মানব না। আসলে ভোটের আগে আরও একটা পহেলগামের ব্লু-প্রিন্ট তৈরি? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে এই কথা? তদন্ত চাই। কারা বলিয়েছে?’‌

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে