ভার্চুয়াল বৈঠকে অভিষেক, ২ জানুয়ারি থেকে শুরু করছেন জেলা সফর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। তার আগে সংগঠনের ভিত আরও মজবুত করতে বড়সড় রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার কলকাতায় দলের মেগা সাংগঠনিক বৈঠকে প্রায় ৫ হাজারের বেশি নেতা–কর্মীদের সামনে তিনি তুলে ধরলেন তৃণমূলের রণকৌশল এবং ‘ভিক্টরি ব্লুপ্রিন্ট’। অভিষেকের সিদ্ধান্ত, ২ জানুয়ারি বারুইপুর, ৩ জানুয়ারি জলপাইগুড়ি, ৪ জানুয়ারি বীরভূম, ৫ জানুয়ারি বিষ্ণুপুর, ৭ জানুয়ারি ইটাহার, ৮ জানুয়ারি মালদহ, ১৩ জানুয়ারি কোচবিহার এবং ১৫ জানুয়ারি কাঁথিতে যাবেন।

দলীয় সূত্রে খবর, আগামী বছরের এপ্রিলের কাছাকাছি সময়ে বিধানসভা নির্বাচন হবে। তাই এখন থেকে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২১৫টিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার লক্ষ্য সেই ফলকে ছাপিয়ে যাওয়া এবং জয়ের ব্যবধান আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন সাংসদ অভিষেক। অভিষেকের বক্তব্যে মূলত তিনটি বিষয় উঠে এসেছে—এক, ভোটার তালিকা সংশোধন, দুই বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা এবং তিন, কেমন করে মানুষের আস্থা ধরে রাখা হবে তার রূপরেখা তৈরি করে দেন তিনি।

এদিকে যাঁদের নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে এসআইআর প্রক্রিয়ায় তাঁদের সমস্যা সমাধানে জোর দিতে বলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেকের নির্দেশ, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। কোনও প্রকৃত ভোটার যেন বাদ না পড়ে সেটাই যেন মূল লক্ষ্য হয়। তিনি জানান, বিজেপিকে একমাত্র সরাসরি নির্বাচনী লড়াইয়ে পরাজিত করার ক্ষমতা এখনও তৃণমূলের হাতেই রয়েছে। তাই আত্মতুষ্টিতে না ভুগে রাজ্য সরকারের প্রকল্পগুলি নাগরিকদের দুয়ারে দ্রুত পৌঁছে দিতে হবে। শক্তিশালী নির্বাচনী ফলাফলই বিজেপির নানা অভিযোগের সবচেয়ে বড় জবাব হবে। তাই সেই কাজে এখন থেকেই নেমে পড়তে নিদ্দেশ দেন অভিষেক।

অন্যদিকে বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়েও অবস্থান স্পষ্ট করে দিয়ে অভিষেকের বক্তব্য, মুসলিম ভোটব্যাঙ্কে কোনও বিভাজন যাতে না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজ্য সরকারের সামাজিক প্রকল্প, উন্নয়নমূলক কাজ এবং জনমুখী সিদ্ধান্তগুলি আরও জোরালভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী-সহ বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্পের সুফল তুলে ধরে কেন্দ্র ও রাজ্যের প্রকল্পের পার্থক্য তুলে ধরতে নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার লক্ষ্য শুধু ক্ষমতায় ফেরা নয়, বরং রেকর্ড ব্যবধানে জয় এনে জাতীয় রাজনীতিতে দলের গুরুত্ব বাড়ানো বলেও জানিয়ে দিয়েছেন অভিষেক।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ