‘‌এরা ধর্ষকদের জামিন দেয়, আর প্রতিবাদীদের জেলে পোরে’‌, সাংসদদের পাকড়াও করা নিয়ে সরব অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার ইডির হানা নিয়ে সুর সপ্তমে চড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডি অভিযান চালায়। সেখানে পৌঁছে গিয়ে রণংদেহী মেজাজে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার গোটা দিন এই নিয়ে কোনও শব্দ খরচ করেননি ডায়মন্ডহারবারের সাংসদ। কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের সাংসদদের নয়াদিল্লিতে প্রতিবাদের সময় দিল্লি পুলিশ তাঁদের টেনে–হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। এই ছবি দেখার পরই গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে এই ঘটনা নিয়ে এখন রাজ্য এবং জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে ধর্না–বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তবে সেখানে বিক্ষোভের অনুমতি নেই, এই যুক্তিতে দিল্লি পুলিশ হস্তক্ষেপ করে এবং তৃণমূল সাংসদদের টেনে–হিঁচড়ে সরিয়ে দেয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌এরা ধর্ষকদের জামিন দেয়, আর প্রতিবাদীদের জেলে পুরে দেয়। আজ গণতন্ত্রকে শাস্তি দিয়ে অপরাধীদের পুরস্কৃত করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ভোট লুট করা হচ্ছে। এটাই বিজেপির নতুন ভারত।’‌ অভিষেক মুখ খোলায় সরগরম হয়ে উঠেছে রাজনীতির বাতাবরণ।

 

অন্যদিকে বাংলায় চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে। তাই রাজ্যের নানা জেলায় সভা–সমাবেশ করছেন অভিষেক। কিন্তু আজ সকালে দলের সাংসদদের যেভাবে টেনে–হিঁচড়ে দিল্লি পুলিশ নিয়ে গেল তাতে চুপ করে থাকেননি ডায়মন্ডহারবারের সাংসদ। সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লোকসভার দলনেতা অভিষেক দাবি করেন, ‘‌বিজেপির চাপে গোটা দেশ আত্মসমর্পণ করলেও বাংলা করবে না। বাংলা প্রতিরোধ গড়ে তুলবেই। শেষ পর্যন্ত লড়াই করে বিজেপির সব দাঁত আর নখ ভেঙে দেব। দেখি, কত ক্ষমতা লাগাতে পারে।’‌

এছাড়া আজ ঠাকুরনগরে যাবেন অভিষেক। সেখানেও এই নিয়ে সুর চড়াতে পারেন তিনি। আর আজই রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে নয়াদিল্লিতে সাংসদদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা এবং বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে বিজেপির বিরুদ্ধে জাতীয় স্তরে আরও আক্রমণাত্মক পথে হাঁটা হবে সে কথা কার্যত বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সাংসদদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?