এই মুহূর্তে

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

নিজস্ব প্রতিনিধি:‌ কলকাতা পুরসভা এসপ্ল্যানেড রো ওয়েস্টের নাম পরিবর্তন করেছে। নাম রাখা হয়েছে প্রখ্যাত আইনজীবী ও ‘টোকিও ট্রায়াল’ বিচারক বিচারপতি রাধাবিনোদ পালের নামে। রাস্তার নামকরণ হয়েছে ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। এটি কলকাতা শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত। আর এটি কলকাতা হাইকোর্টের কাছেই অবস্থিত। জাপানের প্রতি তাঁর অবদানের জন্য বিচারপতি রাধাবিনোদ পাল সেখানে অত্যন্ত সম্মানিত। তাঁর প্রপৌত্র সুধিবিনোদ পালের অনুরোধে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টোকিওতে রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভ পরিদর্শনের পর এই পদক্ষেপ করা হয়েছে। আর তাতে অত্যন্ত খুশি সুধিবিনোদ পাল।

এদিকে পাকিস্তানের জঙ্গি সংগঠনের মদতে ভারতে বারবার হামলা চালানো হয়েছে। পহেলগাঁও ঘটনার পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে ভারতীয় প্রতিনিধিদল তৈরি হয়। সেখানে ছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। বিদেশ সফরের ক্ষেত্রে অভিষেক পৌঁছে ছিলেন জাপানে। তখনই বিচারপতি রাধাবিনোদ পালের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছিলেন। আর তাঁর নামে যাতে কলকাতার একটি রাস্তার নামকরণ করা হয় সেই চেষ্টা করবেন বলে কথা দিয়েছিলেন অভিষেক। তারপর কলকাতা পুরসভার পক্ষ থেকে এই পরিবর্তনকে বাংলার এক উজ্জ্বল নক্ষত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে তুলে ধরা হয়েছে।

অন্যদিকে ২০২৫ সালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি আইনজীবী জাপানের ‘বাঙালি বন্ধু’ প্রয়াত রাধাবিনোদ পালের নামে এসপ্ল্যানেড ওয়েস্ট রাস্তার নাম জাস্টিস রাধাবিনোদ পাল সরণি করা হয়েছে। ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে টোকিও সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রাধাবিনোদ পালের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন। সেখানে দাঁড়িয়ে অভিষেক জানিয়েছিলেন, কলকাতার একটি রাস্তার নাম রাধাবিনোদ পালের নামে করা হবে। কলকাতা পুরসভার পাশাপাশি ওই ঘোষণাতেও এবার সরকারিভাবে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।

এছাড়া এই বিষয়ে কলকাতা হাইকোর্টের সম্মতি মিলতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘‌কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের এসপ্ল্যানেড রো (পশ্চিম) নাম পরিবর্তন করে বিচারপতি রাধাবিনোদ পাল সরণি রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে। যা বাংলার অন্যতম শ্রদ্ধেয় আইনজ্ঞকে সম্মান জানাচ্ছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের বাস্তবায়ন শুধু বাংলাকে গৌরবোজ্জ্বল করেছে তাই নয়, বাংলার মেধা—বাংলার গৌরবকে স্বীকৃতি দিয়েছে। একদিকে দিল্লির স্বৈরাচারীরা ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে। তখন বাংলা একমাত্র রাজ্য যেখানে ইতিহাসের মর্যাদা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখা হচ্ছে।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্কের হুমকি, আলোড়ন শহরে

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte