‘‌খাদান চালু করার জন্য কেন্দ্রীয় সরকারকে ঘুষ দিতে হয়’‌, বাঁকুড়া থেকে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সভা করেন বাঁকুড়ার শালতোড়ায় নেতাজি সেন্টেনারি কলেজের মাঠে। সেখানে তাঁর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দুই স্থানীয় নেতা। তাঁদের মধ্যে একজন প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট। অন্যজন বাঁকুড়া পুরসভার নির্দল কাউন্সিলার। আর এখান থেকেই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন অভিষেক। বাংলাকে বঞ্চনা থেকে শুরু করে ঘুষ নেওয়ার অভিযোগ পর্যন্ত করেন ডায়মন্ডহারবারের সাংসদ।

এদিকে বিজেপি কেন্দ্রে সরকারে থাকলেও কোনও কাজ করেনি বলে অভিযোগ তোলেন অভিষেক। আর এখানের বিজেপি নেতারা বাংলার টাকা আটকে রাখার সুপারিশ করেন বলে অভিযোগ তাঁর। অভিষেক বলেন, ‘‌পাঁচটা খাদান চালু রয়েছে। প্রায় ১২০টি ক্রাশারের কাজ চলছে। ২৫০টির উপরে ক্রাশার রয়েছে। কিছু আইনি জটিলতা রয়েছে। একটি খাদান করতে গেলে অন্তত এক হেক্টর জমির প্রয়োজন হয়। একাধিক সরকারি অনুমতির দরকার হয়। ডাইরেক্টর জেনারেল অফ মাইনিং–এর এনওসি পেতে গেলে মাসের পর মাস লেগে যায়। আইনি প্রক্রিয়া মেনে যদি খাদান চালুও করতে হয়, ৩০–৩২ লক্ষ জমা দিতে হয়। তার পরে অনৈতিকভাবে ডিজি মাইনকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। শালতোড়ার বিধায়ক বিজেপির। ২০২৪ সাল পর্যন্ত সাংসদ ছিল বিজেপির। আমি জিজ্ঞেস করি বিধায়ক–সাংসদদের লজ্জা লাগে না! কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিয়ে মানুষকে নিজেদের অধিকারের স্বার্থে লড়তে হয়। তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে।’‌

অন্যদিকে এই জেলায় বিজেপিকে হারিয়ে ১২–০ করার ডাক দেন সাংসদ অভিষেক। একইসঙ্গে উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অভিষেকের বক্তব্য, ‘‌এই বাংলাকে সবুজময় করে তোলার সিদ্ধান্ত নিয়ে এসেছে মানুষজন। আজও বিষ্ণুপুর থেকে একজন সাংসদ রয়েছে বিজেপির। কিন্তু কোনও কাজ করেনি এত বছর কেন্দ্রের ক্ষমতায় থেকে। বিজেপির নেতা–কর্মীদের অনুরোধ করব, আমার চ্যালেঞ্জ রইল ১২ বছর ক্ষমতায় থেকে বাঁকুড়ার জন্য কী করেছে। রিপোর্ট কার্ড নিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রিপোর্ট কার্ড দেখিয়ে ভোকাট্টা করে মাঠের বাইরে পাঠিয়ে দেব। আজ বাঁকুড়া শান্ত। ১৫ বছর আগে কেমন পরিস্থিতি ছিল বাঁকুড়ার। আমাদের সরকার জল, স্বাস্থ্য, রাস্তা এবং মাওবাদী সমস্যা মিটিয়ে শান্ত করেছে।’‌

এছাড়া তৃণমূলের ‘রণ সংকল্প’ সভায় বাঁকুড়া জেলায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এখান থেকেই বড় ঘোষণা করেন তিনি। অভিষেকের কথায়, ‘‌আমি আজ খাদান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মার্চের মধ্যে এখানে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এখানে জলের সমস্যা আমাদের সরকার মিটিয়েছে। সেখানে সৌমিত্র খাঁ, সুভাষ সরকারের কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ১২–০ করতে হবে এবার। তৃণমূল জিতলে আপনারা নিজেদের অধিকার পাবেন। বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। আপনাদের বেছে নিতে হবে কী নেবেন।’‌

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ