পুণেতে খুন পরিযায়ী শ্রমিক, পরিবারের সঙ্গে সাক্ষাতে পুরুলিয়ায় অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে আবার খুন হল বাংলার এক পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রের পুণেতে কাজ করতে গিয়েছিলেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। পুণের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বাংলা ভাষায় কথা বলার জেরেই এই খুন বলে অভিযোগ। এই ঘটনায় এবার পুরুলিয়ায় যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে পুরুলিয়ায় গিয়ে নিহত সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করবেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর তাই নয়াদিল্লি থেকে ফিরেই পুরুলিয়া রওনা হবেন তিনি বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশওলের বাঁধডি এলাকার বাসিন্দা সুখেন মাহাতো। পুরুলিয়া থেকে পুনেতে কাজ করতে গিয়েছিলেন তিনি। বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। আর আজ, বৃহস্পতিবার এই ঘটনার কথা শুনে গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তিনি দোষীদের বিরুদ্ধে।

অন্যদিকে নিহত শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের অভিযোগ, সুখেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শিকারপুর থানাতে অভিযোগ দায়ের করেছে পরিবার। পরিবারকে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। এই আবহে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে আগামীকাল, শুক্রবার পুরুলিয়া যাবেন তৃণমূল সাংসদ। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন স্থানীয় নেতা–নেত্রীরা থাকবেন বলে সূত্রের খবর। ২০২১ সাল থেকেই পুনেতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন সুখেন মাহাতো। কোরেগাঁও ভিমার পাশে সনৎবাড়ি এলাকায় গাড়ির সরঞ্জাম তৈরির কোম্পানিতে কাজ করতেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছে পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

এছাড়া তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি, স্রেফ বাংলা ভাষায় কথা বলার কারণেই কুড়মি জনজাতির এই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। বাংলাতে কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার শিকার হতে হয়েছে বাংলার শ্রমিকদের। এমনকী মারধর থেকে আটকে রাখার মতো ঘটনাও আগে ঘটেছে। এবার পুণেতে দেহ উদ্ধার হয়েছে। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। বাড়িতে একমাত্র উপার্জন করতেন সুখেনই। এখন তাঁকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। এই অবস্থায় পরিবারের পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি