মাস পড়লেই অভিষেকের সভা, নজরুল মঞ্চে নেতা–কর্মীদের বড় বার্তা দেবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। নাম বাদের ক্ষেত্রে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন। সেখানে নেতা–কর্মীদের বার্তা দেবেন তিনি। কারণ শিয়রে বিধানসভা নির্বাচন। এই নির্বাচন এখন কঠিন লড়াই। বিজেপি হিন্দু–মুসলিমের রাজনীতি করে চলেছে। জাতি, সম্প্রদায় ধরে রাজনীতি করছে বলে অভিযোগ তৃণমূলের। আর তাই এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিকে অভিষেকের এই সভা হবে নজরুল মঞ্চে। দক্ষিণ কলকাতার বুকে প্রেক্ষাগৃহকে বেছে নেওয়া হয়েছে এই সভার জন্য। এই সভার পোশাকি নাম—‘‌তপসিলি সংলাপ’‌। আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সভার মূল বিষয়বস্তু হল ‘‌তপসিলি সংলাপ’‌। তাই নজরুল মঞ্চকেই বেছে নেওয়া হয়েছে এই সভার জন্য। তবে এখানে শুধু এই সভাতেই সীমাবদ্ধ থাকবে না। বরং দলের নেতা–কর্মীদের বড় বার্তাও দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেহেতু বিধানসভা নির্বাচন আসন্ন সেহেতু কেমন করে কাজ করতে হবে তাও বাতলে দেবেন অভিষেক।

অন্যদিকে আগামী ২ মার্চ নজরুল মঞ্চে এই সভা হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। এখানে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ভোটারদের কাছে পৌঁছনো এবং দলীয় রণকৌশল নির্ধারণ করা হবে। এই সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা–কর্মীদের উদ্দেশে দিক–নির্দেশ করবেন। আর ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। এবার চূড়ান্ত ভোটার তালিকা থেকে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের বহু নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। তাই তাঁদেরকে মাথা ঠাণ্ডা রেখে কাজ করার বার্তা দেবেন ডায়মন্ডহারবারের সাংসদ বলে মনে করা হচ্ছে। এমনকী এই ভোটে তাঁরা ভোট দিতে পারবেন কিনা তাও জানাবেন অভিষেক।

এছাড়া এসআইআর নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে জেলায় জেলায়। এখন বুথস্তরের কর্মীরা সব বুথ বুথে গিয়ে তা পরীক্ষা করে দেখবে। প্রত্যেক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে তালিকা পরীক্ষা করে রিপোর্ট তৈরি করবে। তারপর তা নিয়ে নির্বাচন কমিশনের দফতরে যোগাযোগ করা হবে। বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে