বিরোধীদের মানুষ ঝাঁটা মেরে বিদায় করবে : দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,এগরা:যতদিন মোদী প্রধানমন্ত্রী আছেন ততদিন বিরোধীদের প্রধানমন্ত্রী হতে চাওয়ার কষ্ট না করার কথা বললেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ(MP Dilip Ghosh)। লোকসভা ভোটের আগে জোর কদমে প্রচার চালাচ্ছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বরিদা গ্রাম পঞ্চায়েতের কল্যানপুরে একটি রাস্তার উদ্ধোধন করেন দিলীপ ঘোষ।

সেখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,“সিপিএমের থেকেও খারাপ অবস্থা হবে অন্যান্য বিরোধীদের। খুঁজে পাওয়া যাবে না তাদের। কিছু জেলে যাবে। সেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে। আর বাকিদের মানুষ ঝাঁটা মেরে বিদায় করবে। অন্যদিকে,ধুপগুড়ির পর এবার জলপাইগুড়ি(Jalpaiguri) শহরে রবিবার সাতসকালে রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জলপাইগুড়ি শহরে কংগ্রেসের রাহুল গান্ধীর (Rahul Gandhi)ফ্লেক্স ফেস্টুন, ব্যানারে সেজে উঠেছে।

রাতের অন্ধকারে কে বা কারা রাহুল গান্ধীর ছবি দেওয়া ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে নষ্ট করে দেয়। সাত সকালে কংগ্রেসের পতাকা মাটিতে পড়ে থাকতে দেখা গেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরে। কংগ্রেসের জেলা সভাপতি পীনাকি সেনগুপ্ত জানান, রাহুল জি দেখুক রাজ্যের তথা জলপাইগুড়ির কি অবস্থা। এরকম ছেঁড়া ব্যানারই(Banner) থাকবে। রবিবার দুটো নাগাদ রাহুল গান্ধী জলপাইগুড়ির শহরে আসেন। পি ডব্লিউ ডি মোড় থেকে পদযাত্রা করে কদমতলা হয়ে তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য